ভ্রমণ

টাইম মেশিনে চেপে অতীতকালে যেতে ঘুরে দেখুন বিশ্বের সেরা ১০ যাদুঘর

এমন কিছু প্রাচীন যাদুঘর আমাদের সময়ের অতল গহ্বরে নিয়ে যায়

Truth of Bengal: ইতিহাস মানে কেবল ধুলোপড়া বইয়ের পাতা নয়, বরং যাদুঘর বা মিউজিয়াম হলো সেই জীবন্ত জানলা যার মধ্য দিয়ে আমরা অতীতের মানব সভ্যতা ও সংস্কৃতির মুখোমুখি হতে পারি। গ্রিক শব্দ ‘mouseion’ থেকে আসা এই শব্দটির অর্থ হলো ‘মিউজের আসন’ বা শিল্প ও বিজ্ঞানের দেবীর অধিষ্ঠান। বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা এমন কিছু প্রাচীন যাদুঘর আমাদের সময়ের অতল গহ্বরে নিয়ে যায়, যেখানে প্রতিটি স্থাপত্য আর শিল্পকর্ম এক একটি যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

১) আমাদের সামনে অতীতের সময়কেই শুধু তুলে ধরে না। যাদুঘর বা মিউজিয়ামকে এক কথায় মানব সভ্যতা ও সংস্কৃতির প্রবেশপথ বলা চলে। বিশ্বের আনাচে কানাচে রয়েছে নানান প্রাচীন সব যাদুঘর যেখানে সময় যেন কোথায় থমকে দাঁড়িয়ে পড়ে। মিউজিয়াম কথাটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ mouseion থেকে। এর অর্থ শিল্পকলা ও বিজ্ঞানের দেবী মিউজের আসন।

২) ইতালির রোম শহরে রয়েছে ক্যাপিটোলিন মিউজিয়াম। ১৪৭১ খ্রিস্টাব্দে পোপ চতুর্থ সিক্সটাসের আমলে গড়ে ওঠে এই যাদুঘর। ক্যাপিটোলিন হিলে অবস্থিত এই যাদুঘরে প্রাচীন রোমান স্থাপত্যর নানান নিদর্শন, রোমান সম্রাট মারকাস ওরেলিয়াসের মূর্তি দেখা যায়।

৩) ১৫০৬ খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জুলিয়াসের আমলে ভ্যাটিকান সিটিতে গড়ে ওঠে ভ্যাটিকান মিউজিয়াম। এখানে রয়েছে মাইকেলঅ্যাঞ্জেলোর আঁকা বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কো।

৪) বিশ্বের অন্যতম সেরা আর্ট মিউজিয়াম হল ইতালির ফ্লোরেন্স শহরে অবস্থিত উফিজি গ্যালারি। বোতিচেল্লি, মাইকেলঅ্যাঞ্জেলোর আঁকা নানান বিখ্যাত শিল্পকর্ম এই যাদুঘরে রয়েছে।

৫) বিশ্বের প্রথম ইউনিভার্সিটি মিউজিয়াম হল অক্সফোর্ডে অবস্থিত অ্যাশমোলিয়ান মিউজিয়াম। পিকাসোর আঁকা ছবি থেকে প্রাচীন মিশরীয় সভ্যতার নানান নিদর্শন রয়েছে ১৬৮৩ সালে নির্মিত এই যাদুঘরে।

৬) ১৭৫৩ সালে লন্ডনে গড়ে ওঠে বিশ্বের প্রথম পাবলিক ন্যাশনাল মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম। ৮০ লাখের বেশি প্রাগৈতিহাসিক কাল থেকে আধুনিক সময়ের নানান নিদর্শন রয়েছে। মিশরীয় মমি রয়েছে এই যাদুঘরে।

৭) বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম যাদুঘর হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত হারমিটেজ মিউজিয়াম। ১৭৬৪ সালে স্থাপিত এই মিউজিয়ামে আছে পিকাসোর ও দ্য ভিঞ্চির আঁকা ছবি।

৮) মধ্য যুগে দুর্গ ছিল। পরে প্রাসাদ হিসাবে গড়ে ওঠা লুভর মিউজিয়াম ফরাসি বিপ্লবের সময় ১৭৯৩ সালে গড়ে ওঠে পাবলিক মিউজিয়াম হিসাবে। মোনালিসার বিখ্যাত ছবি রয়েছে এখানে। এটি বিশ্বের বিখ্যাত যাদুঘরের মধ্যে অন্যতম।

৯) প্রাচীন গ্রিসের নানান নিদর্শন ও শিল্পকর্ম রয়েছে ১৮২৯ সালে তৈরি হওয়া অ্যাথেন্স শহরে অবস্থিত ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে।

১০) প্রাগৈতিহাসিক কাল থেকে আধুনিক সময় পর্যন্ত রাশিয়ার ইতিহাস রয়েছে মস্কোর স্টেট হিস্টরিকাল মিউজিয়ামে। মস্কোর রেড স্ক্যোয়ারে ১৮৭২ সালে এই মিউজিয়াম গড়ে ওঠে।

Related Articles