দেশ

Maharashtra Floods: বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত মহারাষ্ট্র! ২৪ ঘণ্টায় নিহত ১০

বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে।

Truth of Bengal: অবিরাম বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিজনিত কারণে বাড়ি ভেঙে পড়া-সহ নানা ঘটনায় কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে জলমগ্ন পরিস্থিতিতে আটকে পড়া ১১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয়েছে। মৌসম ভবন (IMD) মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলের জন্য আগামী ৪৮ ঘণ্টার জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। এই সময়ের মধ্যে মুম্বই, থানে, পালঘর, রাইগাড, নাসিক ঘাট এবং পুণে ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে (Maharashtra Floods)।

আরও পড়ুনঃ AI Bank Malaysia: বিশ্বের প্রথম এআই চালিত ব্যাঙ্ক ‘রিট ব্যাঙ্ক’-এর জন্ম, কী কী সুবিধা মিলবে?

বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। গোদাবরী নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নাসিক জেলায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে তিনজনের। অন্যদিকে, জয়কওয়াড়ি বাঁধের জল বিপজ্জনক ভাবে বেড়ে যাওয়ায় পৈথানের শম্ভাজিনগরের প্রায় ৭,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। মহারাষ্ট্র জুড়ে পুরোদমে উদ্ধারকাজ চলছে (Maharashtra Floods)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছেন এবং প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি একাধিক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকও করেছেন। মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী দিনে মহারাষ্ট্রে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। যদি তাই হয়, তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি সাধারণ মানুষকে ২০০৫ সালের জুলাই মাসের ভয়াবহ বন্যার স্মৃতি মনে করাচ্ছে, যখন কয়েকদিনের জন্য গোটা রাজ্য স্তব্ধ হয়ে গিয়েছিল (Maharashtra Floods)।

Related Articles