প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এখন আরও সুবিধা, ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনল মেটা

এর ফলে যে কোন ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পক্ষে কমিউনিকেট বা সংযোগ স্থাপন করা সহজ হবে।

Truth Of Bengal: বিশ্বে ৩০০ কোটি ব্যবহারকারীদের কথা ভেবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন রিয়েল টাইম ট্রান্সলেশন ফিচার চালু করল মেটা কর্তৃপক্ষ। এর ফলে যে কোন ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পক্ষে কমিউনিকেট বা সংযোগ স্থাপন করা সহজ হবে।

আপাতত অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য ৬টি ভাষায় আর আইওএস প্লাটফর্মের জন্য ১৯টি ভাষায় এই সুবিধা মিলবে। আপনার চ্যাটে কী লেখা আছে তা পড়তে পারবে না হোয়াটসঅ্যাপ। কারণ, মেটার সার্ভারে নয় ফোনে ভাষান্তর হবে।

কীভাবে ট্রান্সলেশন ফিচার কাজ করবে?

যে কোন মেসেজ বেশ অনেকক্ষণ টিপে রাখুন। Translate অপশন বেছে ট্যাপ করুন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পছন্দের ভাষায় পড়তে পারবেন চ্যাট। অটোমেটিক ট্রান্সলেশনের সুবিধা মিলবে। আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, রুশ আর আরবি ভাষায় ট্রান্সলেশনের সুবিধা মিলবে। আইওএস প্লাটফর্মে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, রুশ, পর্তুগিজ, আরবি, ডাচ, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, ইতালি, জাপানি, কোরিয়ান, মান্দারিন, পোলিশ, তাই, তুর্কি, ইউক্রেনিয়ান ও ভিয়েতনামি ভাষায় ট্রান্সলেশনের সুবিধা মিলবে।

Related Articles