ভারতীয় ক্রেতাদের কথা ভেবে এআই প্রযুক্তিযুক্ত ল্যাপটপ আনল HP, কী কী ফিচার রয়েছে?
Thinking of Indian buyers, HP brought a laptop with AI technology, what are the features?

The Truth Of Bengal, Mou Basu : HP Envy x360 14 নামে এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তিযুক্ত অত্যাধুনিক মডেলের ল্যাপটপ ভারতীয় ক্রেতাদের জন্য আনল HP।এই মডেলটির দাম ৯৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি HP সংস্থার প্রথম ল্যাপটপ, যাতে ডেডিকেটেড মাইক্রোসফ্ট কো-পাইলট (Microsoft CoPilot) বোতাম টিপলেই একাধিক জেনারেটিভ এআই ফিচার পাওয়া যাবে। নয়া মডেলের ল্যাপটপ মেটেওর সিলভার এবং অ্যাটমোস্ফেরিক ব্লু রঙে মিলবে। ল্যাপটপটি চলবে ইন্টেল কোর আল্ট্রা 7 এবং ইন্টেল কোর আল্ট্রা 5 প্রসেসরের মাধ্যমে। দুটি ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা এবং ১,১২,৯৯৯ টাকা। ল্যাপটপ এইচপি ওয়ার্ল্ড স্টোর এবং এইচপি অনলাইন স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। এক্ষেত্রে লঞ্চ অফারের অংশ হিসাবে এই মডেলের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ৫৪৯৯ টাকা মূল্যের একটি ক্রিয়েটর’স স্লিং ব্যাগ দেওয়া হবে। আবার যেসব ক্রেতা Kotak, ICICI, SBI, Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অথবা OneCard -এর মাধ্যমে পেমেন্ট করবেন তাঁরা ধার্য মূল্যের উপর অতিরিক্ত ১০ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এইচপি এনভি এক্স360 14 ল্যাপটপে রয়েছে 14-ইঞ্চির WUXGA (1920×1200 পিক্সেল) IPS মাল্টি-টাচ ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস এনবিটি দ্বারা সুরক্ষিত এবং 300 নিট পিক ব্রাইটনেস, 62.5% sRGB কালার গ্যামেট ও 16:10 এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এতে ইন্টেল কোর আল্ট্রা 5 125ইউ / আল্ট্রা 7 155ইউ প্রসেসর এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে 16 জিবি LPDDR5-6400 MHz র্যাম এবং 512 জিবি PCIe Gen4 NVMe M.2 SSD পাওয়া যাবে।
এই ল্যাপটপে অটো-জুমিং, ক্রপিং ইমেজ, এআই নয়েজ রিমুভাল, ভিডিও কলিংয়ের সময় আই কন্টাক্ট বজায় রাখা ইত্যাদির মতো ফিচারের সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। ভিডিও কলিংয়ের সুবিধার জন্য টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ 5 মেগাপিক্সেলের আইআর (IR) ক্যামেরা দেওয়া হয়েছে। আবার ভালো সাউন্ডের জন্য মিলবে – ডিটিএস এক্স আল্ট্রা, এইচপি অডিও বুস্ট ও পলি স্টুডিও সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম।
কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে ইন্টেল ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.3, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি রেগুলার ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই 2.1 পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি থান্ডারবোল্ট 4 পোর্ট, ইউএসবি টাইপ-সি সহ (ইউএসবি পাওয়ার ডেলিভারি , ডিসপ্লেপোর্ট 2.1, এইচপি স্লিপ অ্যান্ড চার্জ সমর্থিত) পোর্ট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাকও থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে HP Envy X360 14 ল্যাপটপে 59 ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টরের মাধ্যমে 65 ওয়াট চার্জিং সাপোর্ট করে।


