প্রযুক্তি

রকেটের গতিতে চলবে স্মার্টফোন! জেন ৫ প্রসেসর নিয়ে ভারতের বাজারে হাজির Motorola Signature

Motorola Signature ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর রয়েছে।

Truth Of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য সুখবর। ভারতের বাজারে Snapdragon 8 Gen 5 প্রসেসরযুক্ত Motorola Signature স্মার্টফোন আসল। Motorola Signature একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং এই ফোনে 7 ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ভারতে Motorola Signature ফোনটি 12GB RAM এবং 16GB RAM অপশনে মিলবে।12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ৫৯৯৯৯ টাকা। 16GB RAM মডেলে 512GB এবং 1TB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম পড়বে যথাক্রমে ৬৪৯৯৯ টাকা এবং ৬৯৯৯৯ টাকা। আগামী ৩০ জানুয়ারি থেকে ভারতের বাজারে Motorola Signature ফোনটি Pantone Martini Olive এবং Pantone Carbon রঙে মিলবে।

Motorola Signature ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর রয়েছে। Motorola Signature ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। ফোনে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। Motorola Signature ফোনে মিলিটারি গ্ৰেড MIL-STD-810H সার্টিফাইড বডি রয়েছে বলে ফোন দারুণ মজবুত। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। এছাড়াও এই ফোনে aircraft-grade aluminum ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য Gorilla Glass Victus 2 রয়েছে।

Motorola Signature ফোনে মোট ৪টি 50MP ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP Sony LYT500 ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Quad Pixel প্রযুক্তি রয়েছে বলে এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। Motorola Signature ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP Sony LYT828 প্রাইমারি OIS সেন্সর, 3x অপটিক্যাল জুম ও 100x সুপার জুমের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FoV সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। Motorola Signature ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Signature ফোনে 5200mAh silicon-carbon battery রয়েছে।