কম্পিউটারের দরকার নেই, মোবাইলের জন্য ফটোশপ অ্যাপ আনল অ্যাডোব
No need for a computer, Adobe launches Photoshop app for mobile
Truth Of Bengal : মৌ বসু : ছবির সৌন্দর্য বৃদ্ধি করতে ফটোশপ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আর কম্পিউটারের দরকার হবে না এই কাজের জন্য। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য আসল Adobe Photoshop অ্যাপ। আইফোনের জন্য ফটোশপ চালু করেছে অ্যাডোব। মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্মে এই ফটোশপের সুবিধা পাওয়া যাবে। আইফোনে এখন চালু হলেও, অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণটি চলতি বছরের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। এই অ্যাপে একাধিক এআই ফিচার যোগ করা হয়েছে।
নতুন ফিচারের মধ্যে রয়েছে লেয়ার এবং মাস্ক, যা কোর ফটোশপ টুল ব্যবহার করে ছবি একত্রিত এবং মিশ্রিত করা যাবে। এছাড়া সহজেই একটি ছবির অংশগুলি সরানো যাবে এবং পুনরায় রঙ বা প্রতিস্থাপন করা যাবে। এছাড়াও জেনারেটিভ এআই টুল, স্পট হিলিং ব্রাশ, ক্রিয়েটিভ অ্যাপ ইন্টিগ্রেসন এবং অ্যাডোব স্টক লাইব্রেরির মতো ফিচার আছে।
আইফোনে ফটোশপ মোবাইল অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির জন্য ফটোশপ মোবাইল এবং ওয়েব প্ল্যানের মাধ্যমে সাবস্ক্রিপশন নিতে হবে। এই প্ল্যানে মোবাইল, আইপ্যাড এবং ওয়েবে ফটোশপের অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।






