বাজেটেই ধামাকা! ৭৪৯৯ টাকায় ৫০০০mAh ব্যাটারি ও ৮জিবি র্যাম নিয়ে হাজির Lava Star 3
এছাড়াও গুগল গো অ্যাপে ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটা কম খরচ হবে।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava International নতুন সাশ্রয়ী মূল্যর LAVA Star 3 স্মার্টফোন আনল। এতে রয়েছে 5000mAh Battery, 13MP Camera এবং 8GB RAM (4GB+4GB)। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম রয়েছে। LAVA Star 3 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমের ‘Go’ এডিশন রয়েছে। Android Go এডিশনের কারণে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। এই ধরনের অ্যাপ কম স্টোরেজ এবং RAM সত্ত্বেও কাজ করতে পারে। এছাড়াও গুগল গো অ্যাপে ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটা কম খরচ হবে।
LAVA Star 3 4G ফোনে 4GB RAM ও 64GB স্টোরেজ মডেলের দাম পড়বে ৭৪৯৯ টাকা। লাভার পক্ষ থেকে ১ বছরের ফুল ওয়ারেন্টির পাশাপাশি ফ্রি হোম সার্ভিসের সুবিধা মিলবে। আগামী মার্চ মাস থেকে Indus Black ও Siachen White রঙে মিলবে। প্রসেসিঙের জন্য LAVA Star 3 ফোনে UNISOC SC9863A চিপসেট যোগ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.2GHz থেকে 1.6GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করতে সক্ষম। এই ফোনে Expandable RAM প্রযুক্তি রয়েছে, ফলে এতে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করা হয়েছে। LAVA Star 3 ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে 2.5D Glass প্রোটেকশন যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। LAVA Star 3 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে।
LAVA Star 3 ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরায় AI ফিচার রয়েছে, যা আলোর পরিস্থিতি দেখে ছবি তোলা যাবে।


