আন্তর্জাতিক রোমিং রিচার্জের খরচ কমাতে বড়সড় সিদ্ধান্ত ই-সিম সংস্থার
International Roming Service

The Truth of Bengal, Mou Basu: বিদেশে বেড়াতে যাচ্ছেন? আপনার জন্য সুখবর। আর আন্তর্জাতিক রোমিং রিচার্জের জন্য বেশি টাকা পকেট থেকে খরচ করতে হবে না। Sensorise নামে এক M2M সার্ভিস প্রোভাইডর ভারতে প্রথমবার কনজিউমার ফ্রেন্ডলি ই-সিম (eSIM) পরিষেবা চালু করতে চলেছে। পর্যটক, কর্পোরেট ট্রাভেলার ও পড়ুয়াদের কথা ভেবে এই ইসিম পরিষেবা চালু করছে সেনসোরাইজ নামক ওই সংস্থা।
সংস্থা সূত্রে খবর, ইসিম কিনতে খরচ পড়বে ১০ মার্কিন ডলারেরও কম। সেনসোরাইজ মোবাইল অ্যাপের সাহায্যে এই ইসিম ১৯০টির বেশি দেশে ব্যবহার করা যাবে। ইসিমের বিষয় খোঁজখবর করতে নজর রাখতে হবে সেনসোরাইজ মোবাইল সংস্থার ওয়েবসাইটের দিকে। ইসিম হল ডিজিটাল সিম কার্ড যার সাহায্যে গ্রাহক বিদেশে গেলে পছন্দসই ডেটা ও ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। এরজন্য আপনার নিজের ফোনের সিম কার্ড বদলানোর দরকার পড়বে না।
নির্দিষ্ট দেশের বা অঞ্চলের কাস্টোমাইজড নেটওয়ার্ক প্ল্যান বেছে নেওয়া যাবে। অতিরিক্ত আন্তর্জাতিক রোমিং রিচার্জ পড়বে না। বিদেশে পাবলিক ওয়াইফাই সংযোগ খোঁজারও দরকার পড়বে না। কিউআর কোড স্ক্যান করে নিলেই ইসিম ব্যবহার করা যাবে। ২০২৩ সালের সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইসিম লঞ্চ করার ঘোষণা করেন।
Free Access


