6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরাযুক্ত ৫জি স্মার্টফোন আনল HMD Global
Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন
Truth of Bengal: Nokia ব্র্যান্ডের ফোন প্রস্তুতকারী কোম্পানি HMD Global তাদের নিজস্ব স্মার্টফোন এনেছে বাজারে। HMD Global সংস্থা ভারতের বাজারে তাদের HMD Vibe 2 5G এনেছে। ভারতের বাজারে HMD Vibe 2 5G স্মার্টফোন ২টি ভ্যারিয়েন্টে এসেছে। 4GB RAM ও 64GB Storage মডেলের দাম পড়বে ১০৯৯৯ টাকা। একইভাবে এই ফোনের 4GB RAM + 128GB Storage মডেলের দাম পড়বে ১১৯৯৯ টাকা। Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন।
প্রাথমিক ভাবে HMD Vibe 2 5G ফোনে দেড় হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। এর ফলে নয়া মডেলের স্মার্টফোন মিলবে মাত্র ৯৪৯৯ টাকায়। Axis, HDFC, ICICI ও SBI ব্যাঙ্কের পাশাপাশি UPI এর মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। আগামী ২৬ মে থেকে শুরু হবে বিক্রি। HMD Vibe 2 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে 2D গ্লাস লেয়ার রয়েছে। প্রসেসিঙের জন্য HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 চিপসেট রয়েছে। নয়া মডেলের স্মার্টফোন চলবে Android 16 অপারেটিং সিস্টেমে।
HMD Vibe 2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য HMD Vibe 2 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। পুরো চার্জে এই ফোনে ২৪ ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য HMD Vibe 2 5G ফোনে IP64 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi ও Bluetooth 5.0 রয়েছে। এই ফোন 8 5G Bands সাপোর্ট করে। সুরক্ষা ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।


