ফেসবুকের প্রোফাইল পিকচার আপনার সম্বন্ধে কী জানায় জানেন ?
Do you know what your Facebook profile picture says about you?

The Truth Of Bengal, Mou Basu: কথাতেই আছে “A picture speaks a thousand word….” হাজার কথা বলেও যা বোঝানো যায় না তা বোঝা যায় একটা ছবিতেই। ফেসবুক শুধুমাত্র একটি যোগাযোগের গণমাধ্যম নয় ফেসবুক পোস্টের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব সম্বন্ধেও অনেক কিছু জানা যায়। ফেসবুকের প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার (ডিপি) দেখে বোঝা যায় মানুষটি কেমন।
ফেসবুকের প্রোফাইল পিকচার কী জানায় একজন ব্যক্তি সম্বন্ধে —
১) অনেক মহিলাই পাউট করে অর্থাৎ হাসের ঠোঁটের মতো ঠোঁট করে ছবি তুলতে ভালোবাসেন আর সেই ছবি প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করেন। এর মানে তিনি কিউট ও সেক্সি হিসাবে নিজেকে তুলে ধরতে চান।
২) অনেকেই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একসঙ্গে ছবি দেন প্রোফাইলে। এর মানে সামাজিক মাধ্যমে তাঁরা তুলে ধরতে চান তাঁদের সম্পর্কের গুরুত্ব কতটা। একইসঙ্গে নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর পরিচয়ও অন্যদের সামনে তুলে ধরতে চান।
৩) গ্রুপ ছবি দিলেও ফেসবুক প্রোফাইলে নিজেকে রেখে বাকিদের ছবি ক্রপ করে পোস্ট করেন অনেকে। এরকম ছবিতে বাকিদের দেহ দেখা গেলেও মুখ দেখা যায় না। এর মানে হল ছবিতে বাকিদের ভালো দেখতে লাগলেও সংশ্লিষ্ট ব্যক্তি বাকিদের পছন্দ করেন না।
৪) অনেকে ফেসবুক প্রোফাইলে পুরনো দিনের কিছু সুখকর মুহূর্ত বা প্রিয়জনের বা প্রিয়জনের সঙ্গে নিজের ছোটোবেলার ছবি পোস্ট করেন। এর মানে সেই ব্যক্তি অতীতচারণ করতে ভালোবাসেন। অতীতের সুখস্মৃতিতে বাঁচতে ভালোবাসেন। পুরনো দিনের স্বপ্ন দেখতে ভালোবাসেন।
৫) অনেকে এমন ছবি পোস্ট করেন যেখানে পারিপার্শ্বিক পরিবেশে তিনি হারিয়ে গেছেন। লং শটের সেই ছবি পোস্ট তুলে ধরে যে সংশ্লিষ্ট ব্যক্তি খুবই প্রাইভেট পার্সন। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত পরিসরে রাখতে পছন্দ করেন। কিছুটা সময় একা একা কাটাতে পছন্দ করেন। ব্যক্তি জীবনে খুবই লাজুক প্রকৃতির। অন্যের কাছে নিজের কথা খোলামেলা ভাবে তুলে ধরা পছন্দ করেন না।
৬) অনেকেই নিজেদের পোষ্যের সঙ্গে নিজের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসাবে পোস্ট করেন। এর মানে সংশ্লিষ্ট ব্যক্তি খুবই নরম মনের মানুষ। অন্যদের প্রতি সংবেদনশীল ও যত্নশীল।
৭) অনেক পুরুষ জিমে গিয়ে শারীরিক কসরতের বা দেহসৌষ্ঠব দেখানোর ছবি পোস্ট করেন তার মানে সেই ব্যক্তির কাছে জিম করা খুবই গর্বের ও গুরুত্বপূর্ণ জিনিস। নিজেকে কীভাবে ভালো লাগছে তা তুলে ধরতে চান।
৮) অনেকে পার্টি করা বা অনুষ্ঠানে আনন্দ করার মুহূর্ত পোস্ট করেন। তার মানে সেই ব্যক্তি জীবনে আনন্দের সঙ্গে বাঁচতে ভালোবাসেন। জীবনকে উপভোগ করেন। ছোটোখাটো বিষয় নিয়ে অত মাথা ঘামান না।
৯) অনেকে বেড়ানোর ছবি প্রোফাইল পিকচারে পোস্ট করেন। তার মানে সেই ব্যক্তি অ্যাডভেঞ্চারপ্রিয়। জীবনকে নিজেদের ছন্দে উপভোগ করেন





