স্মার্টওয়াচের মাধ্যমে করা যাবে কনট্যাক্টলেস পেমেন্ট
Contactless payments can be made through smartwatches

The Truth Of Bengal, Mou Basu: এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কস আর মাস্টারকার্ডের সঙ্গে হাত ধরল স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজ। নয়া মডেলের স্মার্টওয়াচ আনল নয়েজ (Noise)। নয়া মডেলের স্মার্টওয়াচের মাধ্যমে এবার অনায়াসে কনট্যাক্টলেস কার্ডলেস পেমেন্ট করা যাবে। প্রতিদিন স্মার্টওয়াচে থাকা ট্যাপ অ্যান্ড পে ফেসিলিটির মাধ্যমে ১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত অনায়াসে কনট্যাক্টলেস পেমেন্ট করা যাবে।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের স্মার্টওয়াচের দাম পড়বে ২,৯৯৯ টাকা। কালো, গ্রে আর নীল রঙে মিলবে স্মার্টওয়াচ। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা স্মার্টওয়াচ এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে ডিজিটালি অ্যাকাউন্ট খুলে স্মার্টওয়াচ কেনা যাবে। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের চিফ অপারেটিং অফিসার গণেশ অনন্তনারায়ণ জানান, এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচের সঙ্গে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। নয়া মডেলের স্মার্টওয়াচে 4.69 cm TFT LCD display থাকবে। এই ঘড়িতে ১৫০টি ওয়াচফেস ও ১৩০টি স্পোর্টস মোড থাকবে।






