Amazon Feature: আর বারবার শিপিং চার্জ নয়! ডেলিভারির আগেই পছন্দের প্রোডাক্ট ‘অ্যাড অন’ করুন সহজেই
আপনি পছন্দের মতন জিনিস অর্ডার করতে পারবেন অ্যামাজনে।
Truth of Bengal: আজকাল অনেকেই অনলাইনে বিভিন্ন ই কমার্স সাইটের মাধ্যমে কেনাকাটা করতে স্বচ্ছন্দ। তেমনই এক পরিচিত বহুজাতিক ই কমার্স সাইট অ্যামাজন এবার ক্রেতাদের কথা মাথায় রেখে এক দারুন ফিচারস আনল।
নতুন এই ফিচারসের নাম হল অ্যাড টু ডেলিভারি (Amazon)।
আপনি পছন্দের মতন জিনিস অর্ডার করতে পারবেন অ্যামাজনে। পরে যদি মনে হয় যে যা আসল জিনিসটাই তো কিনি নি। তা’হলে উপায় কি? তখন আপনাকে নতুন করে কেনা ছাড়া আর কোন উপায় থাকে না। ফের নতুন করে অর্ডার দেওয়ার অনেক ঝামেলা (Amazon Feature)।
তবে এবার আর আপনাকে এই সমস্যার মুখোমুখি হতে হবে না। কারণ এবার থেকে নয়া ডেলিভারি ফিচারস এসে গেছে অ্যামাজন অ্যাপে। এবার আপনি আগে অর্ডার করা জিনিসের শিপিং এর আগে পর্যন্ত তার সঙ্গে নতুন একটি ক্লিকেই অন্যান্য প্রয়োজনীয় জিনিস অ্যাড অন করতে পারবেন। চাইলে আবার আনডিউ করা যাবে (Amazon Feature)।






