অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীনই আইপিএল-র নিলামে ভেত্তরি
Vettori in IPL auction during Australia match

Truth of Bengal: আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে চলতি বছরের ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের সিরিজ। সিরিজ চলার মাঝেই আগামী ২৪ এবং ২৫ তারিখ রিয়াধে অনুষ্ঠিত হবে আইপিএল-র নিলাম। সেই নিলামে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ডেনিয়েল ভেত্তরি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু ভেত্তরিই নন, ওই নিলামের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রিকি পন্টিং এ জাস্টিন ল্যাঙ্গারেরও। কেননা এই তিন প্রাক্তন ক্রিকেটারই আইপিএল-এ হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্ট দলের সঙ্গে যুক্ত।
যেহেতু ভারতের বিপক্ষে সেই সময় টেস্ট চলবে তাই হায়দরাবাদের হয়ে নিলামে অংশ নিতে পারবেন না প্যাট কামিন্স। সে কারণে ভেত্তরির নিলামের টেবিলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ সূত্রের খবর, ডানিয়েল ভেত্তরি নিলামের অংশ নেওয়ার জন্য যে ছুটির আবেদন করেছিলেন, তাতে এখনও শীলমোহর দেননি অজি ক্রিকেট বোর্ডের কর্তারা।
প্রসঙ্গত, এবারে যেহেতু মেগা নিলাম অনুষ্ঠিত হবে, এবং প্রত্যেকটি দলকেই যখন ১০ জন করে খেলোয়াড় নিতে হবে। কাজেই এই নিলামে টিম ম্যানেজমেন্টের পাশাপাশি কোচ এবং অধিনায়কেরও থাকা অত্যন্ত জরুরি। এখন দেখা যাক শেষ পর্য অজি ক্রিকেট অ্যাসোসিয়েশন ভেত্তরির ছুটির আবেদন মঞ্জুর করে কি না।






