অনেক পরিশ্রম করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, সমালোচকদের জবাব বরুণের
Varun Dhawan's reply to critics: He won the Champions Trophy with a lot of hard work
Truth Of Bengal: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফতি অপরাজিত থেকে খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া। সেই দলের অন্যতম সদস্য ছিলেন স্পিনার বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুবাইয়ের মাঠে খেলা নিয়ে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে। এবার সেই সমালোচকদের কড়া জবাব দিলেন মেন-ইন-ব্লুজ ক্রিকেটার বরুণ চক্রবর্তী। আপাতদৃষ্টিতে বরুণকে দেখলে মনে হয় খুবই শান্ত মানুষ। কিন্তু সেই বরুণ-ই এবার সমালোচকদের উদ্দেশ্যে ব্যাট করে ওভার বাউন্ডারি হাঁকালেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্য হাতে থাকা কাপে কফিতে চুমুক দেওয়ার একটি ছবি পোস্ট করেন জাতীয় দলের এই সফল বোলার। এবং ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই কাপের স্বাদ পেতে অনেকটা পথ পরিশ্রম করে উঠে আসতে হয়েছে।’
View this post on Instagram
বরুণের এমন মন্তব্যের পর স্পষ্টতই বোঝা গিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়ের জন্য তিনি যে কঠিন পরিশ্রম করেছিলেন সেই কথাই। ভারতের এই স্পিনার জাতীয় দলের জার্সিতে প্রথম খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় বরুণ নজর কাড়তে ব্যর্থ হন। তারপর এক কথায় প্রায় হারিয়েই গিয়েছিলেন তিনি। কঠিন ওই সময়ে বরুণকে যথেষ্ট সমালোচনাও সহ্য করতে হয়। বরুণ তখন মুখ বুজে সব সহ্য করেছিলেন।
এরপর আইপিএল- ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করার পরই ফের জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর জন্য। দ্বিতীয়বার সুযোগ পেয়েই বরুণ যেন বল হাতে জ্বলে ওঠেন। তবে দ্বিতীয়বার বরুণ প্রথমে দলে সুযোগ না পেলেও পরে তাঁকে দলে রাখার কথা ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সিরিজে দূরন্ত পারফরম্যান্সেই বরুণের এই সুযোগ আরও সহজ করে দেয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম দুটো ম্যাচে সুযোগ পাননি বরুণ। গ্রুপের নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে ওঠেন তিনি। তারপর আর তাঁকে বসানোর সাহস দেখাননি নির্বাচকরা। সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন কেকেআর এই স্পিনার। তাই ট্রফি জয়ের স্বাদের ভাগ কাউকে দিতে না পসন্দ বরুণের।






