১৮ বছর বয়সেই তিরন্দাজিতে বিশ্বসেরা শিতলদেবী
শনিবার দক্ষিণ কোরিয়ার মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাজিমাত করলেন তিনি।
Truth Of Bengal: প্যারিস প্যারা অলিম্পিক গেমসের দেশের জার্সিতে তীরন্দাজিতে সোনার পদক জিতেছিলেন শিতলদেবী। এবার প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেই ধারা বজায় রাখলেন ভারতীয় তিরন্দাজ। শনিবার দক্ষিণ কোরিয়ার মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাজিমাত করলেন তিনি।
এই টুর্নামেন্টে শিতলদেবী পরাজিত করেন তুরস্কের তিরন্দাজ কিউর গির্দিকে। খেলার ফল ১৪৬-১৪৩। এর পাশাপাশি শিতলদেবী সোনা জয় করেছেন মহিলাদের কম্পাউন্ড বিভাগেও। সব মিলিয়ে বলা যেতে পারে আর্চারি বিশ্বচ্যাম্পিয়নের আসরে এটি শিতলদেবীর তৃতীয় পদক।
ব্যক্তিগত ইভেন্টে সোনা জয় করলেও মহিলাদের দলগত ইভেন্টে লড়াই করেও জয় অধরা থাকল শিতলদেবী ও সরিতার। ফাইনাল রাউন্ডের ম্যাচে ১৩২-১৩২ পয়েন্টে ম্যাচটি শেষ হলেও এরপর ভারতকে পিছনে ফেলে বাজিমাত করে তুরস্ক। এরপর তোমান কুমারের সঙ্গে জুটি বেধে ভারতকে ব্রোঞ্জ এনে দেন শিতলদেবী। এবার তাঁরা পরাজিত করেন ব্রিটেনের জ্যোডি গ্রিনহ্যাম এবং নাথাম ম্যাককুইনকে।






