Sanju Samson: কেন সঞ্জুকে দলে চান কাইফ? বিশ্বকাপের ৬ মাস আগে কী বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার
প্রাক্তন তারকা বলেন, "এশিয়া কাপে শুভমান গিল ও অভিষেক শর্মা ওপেন করবে।
Truth of Bengal: আসন্ন এশিয়া কাপের আগে ‘কেরালা ক্রিকেট লিগ’এ সঞ্জু স্যামসনের ব্যাট হাতে একের পর এক ভালো পারফর্মেন্স এক কড়া বার্তা দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার রাজস্থান রয়েলস তারকাকে নিয়ে নিজের অবস্থান জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। ইন্সটাগ্রামে একটি ভিডিও থেকে কাইফ দাবি করেন যে তিলক ভার্মার পরিবর্তে তিন নম্বরে ব্যাট করা উচিত সঞ্জুর (Sanju Samson)।
আরও পড়ুনঃ Bengal Weather Forecast: দুর্গাপুজোর আগে দুর্যোগ! এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস
প্রাক্তন তারকা বলেন, “এশিয়া কাপে শুভমান গিল ও অভিষেক শর্মা ওপেন করবে। তিন নম্বর স্পটের জন্য আমি মনে করি যে এখনও তিলক ভার্মা তরুণ এবং অপেক্ষা করতে পারবে সুযোগের জন্য। সঞ্জু একজন অভিজ্ঞ ব্যাটার এবং ওকে প্রস্তুত করা যেতে পারে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে। ৬ মাস পরে বিশ্বকাপ এবং ও সুযোগ পাওয়ার যোগ্য (Sanju Samson)।”
কাইফ আরো বলেন, “সঞ্জু আইপিএলের সেরা ১০ ‘সিক্স হিটার’এর মধ্যে একজন। তাই আমার বিশ্বাস যখন রশিদ খান মাঝের ওভারগুলিতে বল করতে আসবে, তখন সঞ্জুর চেয়ে ভালো আর কেউ হতে পারবে না, কারণ ও ডাউন দা গ্রাউন্ড ছক্কা মারতে পারে। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন ব্যাটিং কন্ডিশনে সঞ্জু ওপেনার হিসেবে দুটি শতরান হাকিয়েছে। ও পেস আর স্পিন দুটোই ভালো খেলে আর প্রতিবছর আইপিএলে ৪০০-৫০০ রান করে (Sanju Samson)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সঞ্জুর অভিজ্ঞতা প্রসঙ্গে কাইফ বলেন, “এই এশিয়া কাপ দলের ও সবচেয়ে সিনিয়র সদস্য। ২০১৫ সালে অভিষেক হয়েছিল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিল। ও প্রতিটা খেলা খেলে না, তবে যখন খেলে তখন রান করে ১৮০ স্ট্রাইক রেটে। সঞ্জু প্রচুর রান করেছে এবং কেরালা ক্রিকেট লিগে দারুন ফর্মে আছে।” এবার দেখার বিষয় যে কাইফের কথামতো তিন নম্বরে সঞ্জুকে জায়গা দেওয়া হয় কিনা। নাকি ওপেন করানো হবে (Sanju Samson)।






