ED Raid: হিন্দমোটরে ইডির হানা, ফ্ল্যাটে ঢুকল কেন্দ্রীয় বাহিনী
সকাল সাতটা নাগাদ তিনটি গাড়িতে চেপে পাঁচজন ইডি আধিকারিক ছ’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে আবাসনে ঢোকেন।
Truth of Bengal: বুধবার সাত সকালে হিন্দমোটরের দেবাই পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সে ইডির তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার ভোর সাড়ে ছ’টা থেকে শুরু হয় এই অভিযান। সকাল সাতটা নাগাদ তিনটি গাড়িতে চেপে পাঁচজন ইডি আধিকারিক ছ’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে আবাসনে ঢোকেন। লক্ষ্য ছিল কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলার একটি ফ্ল্যাট (ED Raid)।
আরও পড়ুনঃ Sanju Samson: কেন সঞ্জুকে দলে চান কাইফ? বিশ্বকাপের ৬ মাস আগে কী বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার
স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন বিকাশ লাছাইরামকা নামে এক ব্যক্তি। ঝাড়খণ্ডের জামতারার আদি বাসিন্দা তিনি। জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি সংস্থা ডায়মন্ড ইনফোটেক প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে যুক্ত বিকাশ (ED Raid)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অভিযান ঘিরে এমিনেন্ট কমপ্লেক্সে উত্তেজনা ছড়ালেও ইডি আধিকারিকরা তল্লাশি সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের দাবি, বিকাশ লাছাইরামকার আর্থিক লেনদেন এবং সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





