Punjab Floods: বন্যা ও ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের পাশে শুভমন ও রশিদরা
শুভমন লেখেন, ‘বর্তমানে আমার রাজ্য পঞ্জাবের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ বন্যার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে আমি ভীষণভাবে মর্মাহত।
Truth of Bengal: বর্তমানে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে ভয়াবহ বন্যা। সেই তালিকায় হিমাচল প্রদেশ যেমন রয়েছে, তেমনি রয়েছে পঞ্জাব-ও। বেশিরভাগ এলাকা এখনও যেমন জলমগ্ন ঠিক তেমনই ক্ষতিগ্রস্তের পরিমাণও নেহাত কম নয়। যা দেখে ভীষণভাবে মর্মাহত হয়েছেন জাতীয় দলের অন্যতম ক্রিকেটার শুভমন গিলের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তাও দিয়েছেন পঞ্জাব কা পুত্তুর (Punjab Floods)।
আরও পড়ুনঃ CBI Recruitment: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বহু শূন্যপদে চাকরি, কীভাবে করবেন আবেদন
সেই বার্তায় শুভমন লেখেন, ‘বর্তমানে আমার রাজ্য পঞ্জাবের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ বন্যার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে আমি ভীষণভাবে মর্মাহত। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পঞ্জাব প্রকৃতির যে কোনও প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে সর্বদা প্রস্তুত। আমরা কখনও হেরে যেতে শিখিনি। এবং সব প্রতিকূলতাকে জয় করে আবার আমরা ঘুরে দাঁড়াব। এই বিশ্বাস আমার আছে। আমার তরফ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, যাতে প্রকৃতির এই রোষাণলে সকল ক্ষতিগ্রস্ত মানুষেরা যাতে খুব তাড়াতাড়ি আবার তাঁদের স্বাভাবিক ছন্দে ফিরে যেতে পারেন (Punjab Floods)।’
প্রসঙ্গত, বর্তমানে পঞ্চাবের বন্যায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এবং বন্যায় প্লাবিত হয়ে পঞ্চনদের এই রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে দশটি জেলার বহু মানুষ। সম্প্রতি জম্মু-কাশ্মীর ও হিমাচলের পাহাড়ি নদীগুলিতে অতিরিক্ত জলপ্রাবণ এবং বাঁধ থেকে শতদ্রু, বিপাসা, ঝিলম নদীতে অতিরিক্ত জল ছাড়ার ফলেই বন্যার কবলে পড়েছে পঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি যেমন ভেঙে নদীর জলে মিশে গিয়েছে, তেমনি জলের তলায় চলে গিয়েছে বহু জমিও। এর ফলেই হাজার হাজার পরিবার নিজেদের ঘর ছেড়ে আশ্রয়ের জন্য নিরাপদ জায়গায় সরে গিয়েছেন (Punjab Floods)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সংবাদ সংস্থা সূত্রে খবর, পঞ্জাবের এই বন্যায় এখন অবধি মোট ১৩০০ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছিল। ক্ষতিগ্রস্ত ৬,৫৮২ জনকে ১২২টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। বন্যায় ক্ষতি হওয়া জেলাগুলির মধ্যে অন্যতম হল, পাঠানকোট, গুরুদাসপুর, ফাজিলকা, কাপুরথালা, তরন-তরন, ফিরোজপুর, হোসিয়ারপুর এবং অমৃতসর। প্রসঙ্গত, গিলের আগে পঞ্জাবের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই রাজ্যের চলচ্চিত্র জগতের সনামধন্য শিল্পী দিলজিৎ দোসাঞ্জ, অ্যামি ভির্ক এবং সোনম বাজওয়া (Punjab Floods)।






