Neymar: চোট নয়, তাঁর বাদের পিছনে রয়েছে অন্য কারণ, দাবি নেইমারের
ব্রাজিলিয়ান তারকার বাদ পড়ার পিছনে কারণ হিসেবে আনসেলত্তি বলেছিলেন চোটের কথা। সেই সময় ব্রাজিল কোচ জানিয়েছিলেন, ‘নেইমারের অল্প বিস্তর চোট রয়েছে।
Truth of Bengal: ২০২৬-র বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের। সে কারণে ইতিমধ্যে ২৫ জনের দল ঘোষণার পাশাপাশি প্রস্তুতিও শুরু করে দিয়েছে কার্লো আনসেলত্তির দল। কিন্তু এই দুটি ম্যাচে ব্রাজিলের দলে স্থান হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার বাদ পড়ার পিছনে কারণ হিসেবে আনসেলত্তি বলেছিলেন চোটের কথা। সেই সময় ব্রাজিল কোচ জানিয়েছিলেন, ‘নেইমারের অল্প বিস্তর চোট রয়েছে। আমরা সকলেই জানি নেইমার মাঠে নেমে কি করতে পারেন। দেশের জার্সিতে আমরা আগে যেভাবে তাঁকে পেয়েছি, এখনও আমরা সেইভাবেই তাঁকে দেখতে চাই (Neymar)।’
আরও পড়ুনঃ Bangladesh Election: শেখ হাসিনার পতনের পর উত্তাল বাংলাদেশ, সেনাপ্রধানের মন্তব্যে বাড়ছে গুজব
জাতীয় দলের কোচের এমন মন্তব্যের পর ব্রাজিলিয়ান তারকার একটি মন্তব্য ফের উসকে দিয়েছে নতুন বিতর্ক। সেই মন্তব্যে ব্রাজিলিয়ান তারকা জানান, ‘চোটের কারণে তিনি আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে বাদ যাননি।’ ব্রাজিলিয়ান তারকার এমন মন্তব্যের ফলে স্বভাবতই শুরু হয়েছে জোর জল্পনা (Neymar)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
গত সোমবার স্যান্টোসের ম্যাচ শেষে জাতী দলের আসন্ন দুই ম্যাচে নিজের স্থান না পাওয়া নিয়ে নেইমার বলেন, ‘আমার পায়ে কিছুটা ফোলা থাকার কারণে অস্বস্তি হচ্ছিল, ঠিক কথাই, তবে তাই বলে আমি যে মাঠে নেমে খেলতে পারব না, তা নয়। এই তো আজ স্যান্টোসের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে থাকলাম। আমি মনে করি আমাকে বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ টিকনিক্যালি কারণে। এর সঙ্গে শারীরিক অবস্থার কোনও সম্পর্ক নেই। এবং এটা সম্পূর্ণভাবেই কোচের সিদ্ধান্ত। আমি কোচের সিদ্ধান্তকে সর্বদা সম্মান করে এসেছি। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না (Neymar)।’






