খেলা

Messi: ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন না মেসি? বড় মন্তব্য তারকা ফুটবলারের

২০২২ বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেন, ‘ এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। স্কালোনি বিষয়টা বোঝেন।

Truth of Bengal: ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে কি খেলবেন মেসি? এই প্রশ্ন  কার্যত  ঘুরছে  ক্রীড়া মহলে। এই নিয়ে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আগামী বিশ্বকাপে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়। এমনকি বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপ  দেখতে পারি।’ আর এরপরই মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা।এক সাক্ষাৎকারে বিশ্বকাপ বিষয়ক একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেন, ‘ এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। স্কালোনি বিষয়টা বোঝেন। আলোচনা করেছি। আশা করি বিশ্বকাপে খেলতে পারব। ২০২৬ বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। তবে সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। সেটাও আলাদা অনুভূতি।’ ২০২২ সালে  কাতার বিশ্বকাপে পঞ্চম প্রয়াসে ট্রফি ছুঁয়েছিলেন মেসি। আমেরিকায় খেললে তিনি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন। মেসির কথায়, বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা। বিশেষত আর্জেন্টিনার কাছে। আমরা অন্যরকম অনুভূতি নিয়ে বাঁচতে ভালোবাসি।

আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়েও আশাবাদী রয়েছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। তিনি বলেন, আমাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে। স্কালোনি আসার পর দল আরও উত্তেজনা পেয়েছে। প্রত্যেকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। মানসিকভাবে খুব শক্তিশালী। অনুশীলনেই বোঝা যায়, সবাই নিজেদের উজাড় করে দেয়।মেসি আরও যোগ করেন,বিশ্বকাপ আবার জিততে পারি। সেই সক্ষমতা দলে আছে। তবে ছোটখাটো ভুল মাশুল দিতে হতে পারে—একটি শট পোস্টে লাগলে বা পেনাল্টি বাইরে গেলেই বিদায়। কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা হারিয়েছিল নেদারল্যান্ডস ও ফ্রান্সকে। সে প্রসঙ্গ টেনে মেসি বলেন, আমরা দুটো ম্যাচেই প্রতিপক্ষের থেকে ভালো খেলেছিলাম। তবে পেনাল্টিতে সব সময় ঝুঁকি থাকে। ‘দিবু’ মার্তিনেসের মতো গোলকিপার থাকায় আমরা ভাগ্যবান।

Related Articles