নামিবিয়া বনাম ওমান টানটান উত্তেজনা, ১২ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচেই সুপার ওভার
Namibia vs Oman is tense, super over in the third T20 World Cup match after 12 years

The Truth Of Bengal : টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দুই দিন যেতে না যেতেই, মাত্র তৃতীয় ম্যাচেই সুপার ওভার উপভোগ করল দর্শকরা। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে, ওমান ১০৯ রানে অলআউট হয়ে যায়। নামিবিয়া টসে জিতে ওমানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নামিবিয়ার ফাস্ট বোলার রুবেন ট্রাম্পেল ম্যান দুর্দান্ত পারফর্ম করেন, এবং প্রথম ওভারের প্রথম দুই বলে ওমানকে ডাবল ঝটকা দেন এবং তাতেই ওমানের ইনিংস ভেঙে পড়ে। ট্রাম্পেল ম্যান হ্যাটট্রিক পূর্ণ করতে না পারলেও শুধুমাত্র তার বোলিংয়ের জন্যই ওমান বড় স্কোর করতে পারেনি। ওমানের পক্ষে খালিদ কাইল ৩৪ রান এবং জিশান মাসুদ ২২ রান করেন, যার ভিত্তিতে ওমান কোনোপ্রকারে ১০০ রানের গন্ডি টপকাতে সক্ষম হয়।
নামিবিয়া ব্যাট করতে নেমে তাঁদের শুরুটাও সেরকম হয়নি। প্রথম ওভারেই ওপেনার মাইকেল ভ্যান লিংগেন শূন্য রানে আউট হন। এরপর ২৪ রান করে আউট হন নিকোলাস ডেভলিনও। ফ্রিলিংক ৪৫ রান করে আউট হন। ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রানই করতে পারে নামিবিয়া, এর ফলে ম্যাচটি টাই হয় এবং ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ডেভিড উইসে এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমাস ঝড়ো ব্যাটিং করেন এবং বল হাতে উইসে মাত্র ১০ রান দেন এবং একটি উইকেটও নেন। বলা যায় ডেভিড উইসে সুপার ওভারে ওমানের থেকে জয় ছিনিয়ে নেয়। ১২ বছর পর এই টুর্নামেন্টে সুপার ওভারের মাধ্যমে কোনো ম্যাচের ফল নির্ধারণ করা হল।






