মুম্বই ইন্ডিয়ান্স জাতীয় ক্রিকেটের নার্সারি, জানালেন নীতা আম্বানি
Mumbai Indians are the nursery of national cricket, says Nita Ambani

Truth Of Bengal: আগামী মাসের ২২ তারিখে শুরু হচ্ছে ক্রিকেটের মেগা ইভেন্ট ২০২৫- সালের আইপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাইভোল্টেজ টুর্নামেন্ট শুরুর আগে আইপিএল কিভাবে ভারতীয় ক্রিকেটে একের পর এক ক্রিকেটার উপহার দিয়েছে সেই প্রসঙ্গও তুলে ধরেন। নিউইয়র্কের বোস্টনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে নীতা আম্বানি জানান, ‘মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং বর্তমান দলের হয়ে খেলা যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি ক্রুণাল পাণ্ডিয়াও তাঁদের দল থেকে উঠে এসেই জাতীয় দলে খেলছেন। এবং এই তিনজন মুম্বই দলের হয়ে শিরোপাও জয় করেছেন।’
#WATCH | Boston, US: Reliance Foundation Founder-Chairperson Nita Ambani tells how she scouted for new talent for the Mumbai Indians team and included Hardik Pandya, Krunal Pandya, Jasprit Bumrah and Tilak Varma in the team
She says, “In IPL, we all have a fixed budget, so every… pic.twitter.com/v0HriPJH8T
— ANI (@ANI) February 17, 2025
উল্লেখ্য, ক্রুণাল বর্তমানে তাঁদের দল থেকে চলে গেলেও, বুমরা কিন্তু এখনও অবধি থেকে গিয়েছেন মুম্বই দলে। ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভা তুলে আনার প্রসঙ্গে নীতা আম্বানি বলেন, ‘ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম হল রঞ্জি ট্রফি। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার জন্য আগে প্রতিটি রঞ্জি ট্রফির প্রতিটা ম্যাচ দেখে সেখান থেকেই প্রতিভাবানদের তুলে নিয়ে আসা হত মুম্বই শিবিরে।’
পাশাপাশি হার্দিক ও ক্রুণালের কঠিন সংগ্রামের কথাও তুলে ধরেন নীতা। বলেন, মুম্বই শিবিরে যোগ দেওয়ার আগে হার্দিক ও ক্রুণাল ক্রিকেটার হিসাবে জীবনে প্রতিষ্ঠিত পাওয়ার জন্য দূরন্ত লড়াই করেছেন। এমনকি একদিন ওঁদের কাছ থেকেই শুনেছিলাম প্রায় তিন বছর টাকার অভাবে ওঁরা শুধু ম্যাগি ও নুডলস খেয়ে কাটিয়েছেন। কিন্তু তবুও নিজেদের প্যাশন বা লক্ষ্য থেকে সরে আসেননি। এইজন্যই হার্দিক ও ক্রুণাল আজ সফল ক্রিকেটার।’
এরপর পাণ্ডিয়া ভাতৃদ্বয়ের পর এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা পেসার যশপ্রীত বুমরার সম্বন্ধে বলতে গিয়ে নীতা আম্বানি বলেন, ‘আমার দলের স্কাউটরাই একদিন আমাকে বুমরার সম্বন্ধে বলেছিলেন। তাঁদের অনেকেই বলেছিলেন, বুমরা যেমন বোলিং করতে পারেন, ঠিক তেমনই পারেন সচ্ছলভাবে কথা বলতে। এটিই ছিল বুমরার সঙ্গে আমাদের পরিচয়ের প্রথম পর্ব। তারপর তো বাকিটা সবই ইতিহাস। তাই আমার মনে হয় মুম্বই ইন্ডিয়ান্স যেভাবে ভারতীয় ক্রিকেটে একের পর এক ক্রিকেটার উপহার দিয়েছে, তাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ক্রিকেটের নার্সারি বললেও খুব একটা ভুল হবে না।’ এঁদের পাশাপাশি তিলক ভার্মারও প্রশংসা করেন নীতা আম্বানি।






