ছেলের প্রাক বৈবাহিক অনুষ্ঠান মাত করলেন নীতা আম্বানি, জামনগরের অনুষ্ঠানে নৃত্যশৈলিতে নজর কাড়েন নীতা
Nita Ambani danced at her son's pre-wedding function

The Truth Of Bengal : ছোট ছেলে অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে সাড়া ফেললেন নীতা আম্বানি। জামনগরের অনুষ্ঠানে নৃত্যশৈলিতে নজর কাড়েন তিনি। বারবার আনন্দময় মুহূর্তে দেখা গিয়েছে গ্ল্যামারাস নীতা আম্বানিকে। সৌন্দর্য এবং আভিজাত্যের মেলবন্ধন ঘটান এই বিশেষ অনুষ্ঠানে। পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবে শরীরি বিভঙ্গে আলাদা মাত্রা যোগ করেন নীতা আম্বানি। অনুষ্ঠানে পোশাক, ফ্যাশন স্টেটমেন্ট মুগ্ধ করেন নীতা আম্বানি।
হ্যান্ডলুম কাঞ্চিপুরম শাড়ি পরে প্রাক-বিবাহ উদযাপনের গোটা অনুষ্ঠান কার্যতঃ সাড়া ফেলেন। তাঁর বিশ্বমভরি স্তুতি জাঁকজমকে ভরা অনুষ্ঠানকে ধর্মীয় আবেগময় করে তোলে। অম্বানীদের বাড়ির অনুষ্ঠানে আড়ম্বর থাকে। আলোড়ন ফেলে দেওয়া ব্যাপার। পারিবারিক ঐতিহ্য রক্ষায় সব অনুষ্ঠানই উদ্যাপন করা হয় ঘটা করে। নীতা অম্বানী-মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীর প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে গোটা জামনগর।
View this post on Instagram
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান দেশ ছাড়িয়ে বিদেশেও চর্চায় রয়েছে। ভারতের মানচিত্র পেরিয়েও তাঁদের বিশেষ দিনে সামিল হয়েছেন আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরাও। তিনদিনব্যাপী উৎসবে তারকাদের দৃষ্টিনন্দন সাজ সংবাদ শিরোনাম দখল করছে।আগামী দিনে অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠানে দেখা যাবে বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ-এর তাবড় তারকাদের। এইসব কিছুকে পিছনে ফেলে নীতা আম্বানির নৃত্যশৈলী কার্যতঃ নজর কাড়ছে।
FREE ACCESS






