Workload Drama: “কীভাবে একমত হচ্ছে বিসিসিআই” বুমরাহের ‘ওয়ার্কলোড’ নিয়ে ক্ষুব্ধ সন্দীপ
Sandeep Patil calls Jasprit Bumrah’s workload management “drama,” questions BCCI’s physio-led decisions.
Truth Of Bengal: এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে ওভাল টেস্টের সেই মুহূর্ত। বলা ভালো, টিম ইন্ডিয়ার সেই জয়ের নেশা এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশের ক্রিকেটপ্রেমীরা(Workload Drama)। এখনো কথায় কথায় এই সিরিজ নিয়ে আলোচনা চলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ফল ভালো হলেও দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের ‘ওয়ার্কলোড’ বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল। এটিকে ‘নাটক’এর তকমা দিয়েছেন তিনি।

[আরও পড়ুনঃ Job Justice: ২৬০০০ শিক্ষকের ভাগ্য নির্ধারণ আজ, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য]
কয়েকদিন আগে শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ওভালের মাঠে কোন টিম টেস্ট নাটকীয়ভাবে জয় পেয়েছে ভারত, যা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা(Workload Drama)। যদিও শুধু ক্রিকেটপ্রেমীরা নন, এই জয় মন ছুয়েছে প্রাক্তন তারকাদেরও। যেভাবে পঞ্চম দিনে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ দাপটের সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের বাকি ব্যাটারদের, তা প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহল থেকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে এই সাফল্যের পরও দলের একটি বিষয় নিয়ে একেবারেই খুশি নন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল। বলা ভালো, একেবারে ক্ষুব্ধ তিনি(Workload Drama)। বিষয়টি কি? সেটি হল দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের ‘ওয়ার্কলোড’। যদিও তিনি একা নন, অনেকেই এই বিষয়টিকে ভালো চোখে নেননি। বুমরাহের ‘ওয়ার্কলোড’ নিয়ে যা হইচই পড়েছিল, সেটিকে তিনি নাটক বলে দাবি করেছেন।
সন্দীপ পাতিল বলেন, “আমি ভাবছি বিসিসিআই কীভাবে এগুলোর সঙ্গে একমত হচ্ছে? অধিনায়ক ও হেড কোচের চেয়েও কি বেশি গুরুত্বপূর্ণ ফিজিও? কি করছে নির্বাচকরা? আমরা কি আশা করব যে এখন নির্বাচক কমিটির সভায় বসবেন ফিজিও? প্রসঙ্গত, সিরিজে মাত্র তিনটি টেস্ট খেলেছেন বুমরাহ, যার মধ্যে একটিতেও ভারত জয় পায়নি। এবার দেখার বিষয় যে পরবর্তী সিরিজগুলিতে বুমরাহকে নিয়ে কি পরিকল্পনা করা হয়।






