Public Service: পাড়ার সমাধান ক্যাম্পে মন্ত্রী মলয় ঘটক, বৃদ্ধার আশির্বাদ পেয়ে উচ্ছ্বসিত
Public Service Success – Mamata Banerjee’s innovative project ‘Amar Pora Amar Samadhan’ benefits over 46 lakh citizens in Bengal, bringing doorstep governance.
Truth Of Bengal: রাজ্যের মানুষের আরও কাছে পরিষেবা পৌঁছে দিতে বাংলার সরকার তৎপর। মুখ্যমন্ত্রীর অভিনব এই প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর ঐতিহাসিক সাফল্য মিলেছে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন।গত ২আগস্ট থেকে শুরু হয়েছে এই জন-পরিষেবার উদ্যোগ(Public Service)। সরকারি পরিসংখ্যানে স্পষ্ট, ১৮ আগষ্ট পর্যন্ত ৪৬লক্ষ ৩৯হাজারের বেশি নাগরিক এই শিবিরে অংশ নিয়েছে। ইতিমধ্যে ৩৩ লক্ষ ২৫ হাজার ২০৩ টি প্রকল্প সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বাংলার ২৫ শতাংশ বুথে এই কর্মসূচি আয়োজিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরিষেবা প্রদানের সাফল্যের কথা তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প কার্যকর করতে রাজ্যের মন্ত্রীরা সক্রিয় ভূমিকা নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের তদারকি করার জন্য রাজ্যের মন্ত্রীদের জেলা ওয়াড়ি দায়িত্ব ভাগ করে দিয়েছেন।
[আরও পড়ুনঃ Tecno Spark: বাজেট স্মার্টফোনে নতুন চমক! মাত্র ১০ হাজারেই 5G]
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বিশেষ দায়িত্বে রয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁর ঠাকুরনগরের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান মলয় ঘটক। ৩টি বুথ নিয়ে আয়োজন করা হয় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর ক্যাম্প(Public Service)। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে শোনেন এলাকার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন আবেদন। দ্রুত সেই সমস্যার সমাধান যাতে হয় তা নিয়ে মন্ত্রী কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। নানা কাজের সুরাহা করেন সরকারি অধিকারিকরা। একই সঙ্গে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। এরকমই একটি ক্যাম্পে নিজের কাজ নথিভুক্ত করতে আসেন এক বৃদ্ধা। সেই ক্যাম্পেই এক বৃদ্ধা দুহাত তুলে মন্ত্রী মলয় ঘটককে আশীর্বাদ করেন। আর্শীবাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ওই বৃদ্ধা। এই বৃদ্ধার কাছ থেকে আশীর্বাদ পেয়ে উচ্ছ্বসিত মন্ত্রী। প্রবীণ মহিলার সঙ্গে কথা বলেন তিনি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মুখ্যমন্ত্রীকে আর্শীবাদ করেন বৃদ্ধা। বাংলার সরকার সমস্যা সহজেই সমাধান করে দেওয়ায় মন্ত্রীকে আর্শীবাদ দেন বৃদ্ধা। মানুষের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মেতে ওঠেন মন্ত্রী। সাধারণ মানুষ মন্ত্রীকে কাছে পেয়ে বেশ খুশি হয়। ছোট খাটো সমস্যার সুরাহায় প্রশাসন দ্রুত কাজ করায় তাঁরা মুগ্ধ বলে জানিয়েছেন(Public Service)। সীমান্তবর্তী বনগাঁয় এরমধ্যে এই প্রকল্প বিপুল সাড়া ফেলেছে। জনতার ব্যাপক অংশগ্রহণ এই জন পরিষেবা প্রদানের কর্মসূচিকে বিশেয চেহারা দিচ্ছে। দুয়ারে সরকারের মতোই তৃণমূল স্তরের মানুষকে হাতে- হাতে সুবিধা তুলে দেওয়ার জন্য প্রশাসনের আধিকারিকরা তৎপর। বিধবা ভাতা থেকে জাতিগত শংসাপত্র, ছোট খাটো পরিষেবা সবই এই বিকেন্দ্রীকৃত পথে পৌঁছে দেওয়ার কাজ সবমহলের মানুষকে বাড়তি সুবিধা করে দিচ্ছে। প্রশাসনের দরজায় গিয়ে সময়ের অপব্যয় এখন অতীত, মানুষের পাড়াতেই মিলছে নানা সুবিধা।






