প্রযুক্তিফিচার

Tecno Spark: বাজেট স্মার্টফোনে নতুন চমক! মাত্র ১০ হাজারেই 5G

Tecno Spark Go 5G-এর একমাত্র 4GB RAM + 128GB মডেলের দাম পড়বে ৯৯৯৯ টাকা।

Truth of Bengal: ১০ হাজারের কমে বাজেটফ্রেন্ডলি রেঞ্জে স্মার্টফোন কিনতে চান? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে বাজেটের মধ্যে 5G স্মার্টফোন আনল Tecno। Tecno Spark Go 5G স্মার্টফোনে 6000mAh-এর ব্যাটারি ও 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা আর দ্রুতগতির 5G কানেক্টিভিটির সুবিধা মিলবে। Tecno Spark Go 5G-এর একমাত্র 4GB RAM + 128GB মডেলের দাম পড়বে ৯৯৯৯ টাকা। ২১ আগস্ট দুপুর বারোটা থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। ইঙ্ক ব্ল্যাক, স্কাই ব্লু ও টারকোইজ গ্রিন রঙে মিলবে (Tecno Spark)।

আরও পড়ুনঃ Gold Heist: চাকদহে বেসরকারি ব্যাংকে ভয়াবহ ডাকাতি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

এই ফোনে ৬.৭৬ ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি মাত্র ৭.৯৯ মিলিমিটার পুরু আর ওজন মাত্র ১৯৪ গ্রাম। নয়া মডেলের স্মার্টফোনে octa-core MediaTek Dimensity 6400 চিপসেট ও 4GB RAM এবং 128GB স্টোরেজ। আর এই ফোনটি Android 15 ভিত্তিক HiOS ভার্সনে চলবে। পাশাপাশি Ella AI Assistant, AI Writing Assistant ও Google Circle to Search-এর মতো সব উন্নতমানের AI ফিচার রয়েছে টেকনোর স্মার্টফোনে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ফোনের প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি AI সেন্সর, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। পাশাপাশি এই ক্যামেরা দিয়ে 30fps-এ 2K ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে। Tecno Spark Go 5G কোনটিতে থাকছে 4X4 MIMO টেকনোলজি। এর মাধ্যমে চারটি অ্যান্টেনা দিয়ে ডেটা ট্রান্সফার করা যাবে। ফোনে রয়েছে 5G, 4G, Wi-Fi, Bluetooth, GPS কানেক্টিভিটি এবং IP64 রেটিং, যা ধুলো বা জল থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। ফোনে রয়েছে 6000mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা 18W ফার্স্ট চার্জিং সাপোর্ট দেবে।

Related Articles