Black Day: মাতৃভূমিতে চলা বিক্ষোভ নিয়ে দুঃখিত মনীষা, তকমা দিলেন ‘ব্ল্যাক ডে’র
Bollywood actress Manisha Koirala calls Nepal’s Gen Z protests a “black day” as at least 19 are killed following a social media ban—criticism and unrest mount.
Truth Of Bengal: এই মুহূর্তে নেপালের রাজনৈতিক আবহাওয়া হয়ে উঠেছে উগ্র থেকে উগ্রতর। বিক্ষোভের আগুনে জ্বলছে সেই দেশ। পরিস্থিতি কোনভাবেই সামাল দেওয়া যাচ্ছে না(Black Day)। এবার নিজের মাতৃভূমিতে এই প্রতিবাদের আগুন দেখে চুপ করে থাকতে পারলেন না বলিউডের বিশিষ্ট অভিনেত্রী মনীষা কৈরালা। নিজের সোশ্যাল মিডিয়া থেকে এই সংক্রান্ত একটি পোস্টও তিনি করেছেন এবং ‘ব্ল্যাক ডে’র তকমাও দিয়েছেন।
[আরও পড়ুনঃ Simranjeet Singh: শুক্রবার বন্ধু শুভমনের বিপক্ষে বোলিংয়ের জন্যই প্রতীক্ষায় দিন গুণছেন সিমরনজিৎ]
সোমবার রাতে পোস্টে মনীষা রক্তমাখা বুটজুতোর ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “বুলেটের দ্বারা জবাব দেওয়া হচ্ছে জনগণকে যাঁরা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন। আজ ব্ল্যাক ডে নেপালের(Black Day)।” এই পোস্ট দেখেই তাঁর ভক্তরা কমেন্ট করতে শুরু করেন। সকলেই সহমত জানিয়েছেন। অনেকে আবার বলিউড অভিনেত্রীকে অনুরোধ করেছেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, দুর্নীতি ও বেকারত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই নেপালের মানুষদের মনে এক ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা লাগানোর পর, তা উগ্রতার রূপ নেয়(Black Day)। সরকারের বিরুদ্ধে পথে নামেন তরুণ প্রজন্ম এবং প্রতিবাদ জানান। গোটা নেপালই রণক্ষেত্রের চেহারা নেয় এই বিক্ষোভের জেরে। বিক্ষোভকারীরা বুঝিয়ে দেন যে কোনভাবেই তাঁরা মাথানত করবেন না সরকারের কাছে।
কাঠমান্ডু রাস্তায় প্রায় এক লক্ষের মতো পড়ুয়া প্রতিবাদ জানান। কারফিউ জারি করা হলেও কোন লাভ হয়নি। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় সেনা। এই পর্যন্ত গুলিতে মৃত্যু হয়েছে ২০ জনেরও বেশি বিক্ষোভকারীর। আহতেরেও সংখ্যা প্রচুর। তা ২৫০ ছাড়িয়েছে বলে খবর। চাপে পড়ে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সোশ্যাল মিডিয়ার উপর। কিন্তু তাতেও উত্তপ্ত গোটা দেশ। জনতার ক্ষোভ সামলানোই যাচ্ছে না।






