India Women Football: মাঙ্গোলিয়াকে ডজনের বেশি গোলে হারিয়ে জয় ভারতীয় মহিলাদের
এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের যোগ্যতানির্ণায়কের ম্যাচে ১৩-০ গোলের ব্যবধানে পরাজিত করল ভারত।
Truth of Bengal: খেলার ফলাফল দেখলে অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। হওয়ার কথা। না হলে কোনও আন্তর্জাতিক ম্যাচে এখন অবধি এত গোলের ব্যবধানে কোনও দল পরাজিত হয়েছে কি না, তা ঠাওর করতে পারছেন না অনেকেই। স্বাভাবিক ব্যাপার। তবে এমন নজির গড়ল ভারতের মহিলা ব্রিগেড। এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের যোগ্যতানির্ণায়কের ম্যাচে ১৩-০ গোলের ব্যবধানে পরাজিত করল ভারত। মেন-ইন-ব্লুজদের হয়ে একাই পাঁচটি গোল করেছেন প্যায়ারি জেজা (India Women Football)।
আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় মহিলা দলের এটাই সর্বোচ্চ গোল নয়। এর আগে ২০১৮ সালে ভারত ১৮-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল প্রতিবেশী দেশ ভুটানকে। থাইল্যান্ডের মাঠে সোমবারের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখাতে থাকে ভারতীয় দল। তাদের এই আক্রমণের ফলে কার্যত দিশেহারা অবস্থা হয়ে পড়ে মাঙ্গোলিয়ান ফুটবলারদের (India Women Football)।
আরও পড়ুনঃ Google Feature: ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপের মতো ফিচার আনল গুগল
ভারত তাদের প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৮ মিনিটের মাথায়। মেন-ইন-ব্লুজদের হয়ে স্কোরশিটে প্রথম নাম তোলেন সঙ্গীতা বাসফোর। এরপর ২০ মিনিটে আবার ভারতের হয়ে ব্যবধান বাড়ান সৌম্যা গুগুলথ। ২৯ মিনিটে ভারত তাদের তৃতীয় গোল করে ফেলে এবার স্কোরশিটে নাম তোলেন প্যায়ারি। বিরতির ঠিক আগে আবার গোল করে ভারত। এবারও গোল সেই প্যায়ারির (India Women Football)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
বিরতি থেকে ফিরে এসেই নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে ফেলেন প্যায়ারি। কিন্তু তৃতীয় গোল করেই ক্ষান্ত হলেন না তিনি। এরপর আরও দুটি এল তাঁর কাছ থেকেই। প্যায়ারির পর জোড়া গোল করেন গ্রেস ডাংমেই। ভারতের হয়ে বাকি গোলগুলি করেন, রিম্পা, মালবিকা ও গ্রেস। ভারত এর পরবর্তী ম্যাচে ২৯ জুন মুখোমুখি হবে তিমুর লেস্টের বিপক্ষে। তারপর ২ জুলাই ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ইরাক। এবং ৫ জুলাই ভারতকে খেলতে হবে থাইল্যান্ডের বিপক্ষে (India Women Football)।






