রাজ্যের খবর

Basirhat: স্ত্রীকে ফিরে পেতে ধরনায় বসলেন স্বামী

এরপর বেশ কয়েকদিন তিনি তার স্ত্রীকে ফিরে আসার জন্য বললেও তার স্ত্রী ফিরে আসেননি।

Truth of Bengal: স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য ধরনায় বসলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর এলাকায়। স্বামীর দাবি স্ত্রীকে তিনি বাপের বাড়িতে রাখতে গিয়েছিলেন। কিন্তু স্ত্রী বাপের বাড়ি যাওয়ার পর থেকে তাকে ফেরত পাঠাচ্ছে না শ্বশুর বাড়ির লোকজন। স্ত্রীকে ফেরত পেতে সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ধরনায় বসলো স্বামী।

হিঙ্গলগঞ্জের বাসিন্দা সিদ্ধার্থ মন্ডল। নিজের স্ত্রীকে ফেরত পেতে ধরনায় বসে রয়েছেন পুলিশ ক্যাম্পের সামনে। তার অভিযোগ, ২০ জুন স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপরেই স্ত্রীর বাপের বাড়ির লোকজন তাকে আটকে রাখে। এরপর বেশ কয়েকদিন তিনি তার স্ত্রীকে ফিরে আসার জন্য বললেও তার স্ত্রী ফিরে আসেননি। ( Basirhat)

[আরও পড়ুনঃ India Women Football: মাঙ্গোলিয়াকে ডজনের বেশি গোলে হারিয়ে জয় ভারতীয় মহিলাদের]

সিদ্ধার্থের দাবি, ২৫ শে জুন তিনি তার বউকে বাপের বাড়ি থেকে শশুর বাড়িতে ফিরিয়ে আনার জন্য গেলে, স্ত্রীর বাপের বাড়ির লোকজন তাকে মারধর করে। বড় ভাইরা ভাই গৌতম মন্ডল, বড় শ্যালিকা মোনালিসা সিনহা, শশুর গৌরাঙ্গ সিনহা সবাই মিলে তার স্ত্রীকে আটকে রাখেন। তিনি বলেন, “সবাই মিলে আটকে রাখে  আমার স্ত্রীকে। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে চাই।”

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

অন্য দিকে তার স্ত্রী জানান, “আমার স্বামী আমাকে ভালবাসে না। তাহলে কেন আমি তাকে ভালবাসতে যাব? তার বাবার বাড়ি থাকলে হবে না, আমার বাড়িতে এসে ওকে থাকতে হবে। তবেই আমি তার সঙ্গে সংসার করবো, না হলে আমার সংসার করার কোন ইচ্ছাই নেই।”

এই ঘটনায় স্বামী সিদ্ধার্থ মন্ডল হিঙ্গলগঞ্জ থানায় স্ত্রী ও স্ত্রীর বাপের বাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় সিদ্ধার্থ মন্ডলের শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related Articles