প্রযুক্তি

Google Feature: ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপের মতো ফিচার আনল গুগল

ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে আমরা মেসেজের নোটিফিকেশন স্নুজ করে বন্ধ করতে পারি।

Truth of Bengal: পৃথিবী জুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে টেক জায়েন্ট গুগলের। তাঁদের সুবিধার কথা ভেবে হোয়াটসঅ্যাপের মতো ফিচার আনল গুগল। ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে আমরা মেসেজের নোটিফিকেশন স্নুজ করে বন্ধ করতে পারি। এছাড়াও ভুল করে পাঠানো বিশেষ কোনো মেসেজ বা বার্তা সবার জন্য ডিলিট করে বা মুছে দিতে পারি। এরকমই ফিচার এবার স্টেবল ব্যবহারকারীদের জন্য এনেছে গুগল। বিটা ভার্সনের ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এবার সবার জন্য ফিচার চালু করল গুগল (Google Feature)।

আরও পড়ুনঃ Bumrah Brilliance: বুমরাকে ‘কোহিনুরের’ সঙ্গে তুলনা করলেন কার্তিক

কীভাবে ব্যবহার করবেন গুগলের ডিলিট ফর এভরিওয়ান অপশন

গুগলে পাঠানো মেসেজ বা বার্তা জোরে কিছুক্ষণ টিপে রাখুন। ২টো অপশন ডিলিট ফর মি অথবা ডিলিট ফর এভরিওয়ান অপশন। যে কোনো একটা বেছে নিন (Google Feature)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles