Nasser Hussain: সিরিজ শুরুর দিনই নাসের হুসেনের হুঁশিয়ারি ম্যাককালমকে
এক বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানান, ‘ইংল্যান্ড ক্রিকেট দল বর্তমানে যে ধরনের ক্রিকেট খেলছে, তা দেখতে ভাল লাগছে।
Truth of Bengal: শুক্রবার থেকে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হচ্ছে। সেই দিনই ইংল্যান্ডের বর্তমান কোচ ম্যাককালামকে হুঁশিয়ারি দিলেন দলের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এক বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানান, ‘ইংল্যান্ড ক্রিকেট দল বর্তমানে যে ধরনের ক্রিকেট খেলছে, তা দেখতে ভাল লাগছে (Nasser Hussain)।
আরও পড়ুন: Iran-India: ভারতীয়দের ফেরাতে ইরানের ‘বিশেষ করিডর’, চালু ‘অপারেশন সিন্ধু’
ম্যাককালামের কোচিংয়ে দলটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে ভারতের বিপক্ষে সিরিজ কিন্তু ইংল্যান্ডের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। যদি কোনও কারণে ইংল্যান্ড তাদের ঘরের মাঠে সিরিজ হেরে যায়, এবং অ্যাশেজে-ও হারে, তাহলে সমালোচকরা ছেড়ে দেবেন না। আমার মনে হয় আগামী ছয় মাস ইংল্যান্ডের কাছে তো বটেই ম্যাককালামের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ (Nasser Hussain)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তবে নাসের হুসেন ম্যাককালামকে হুঁশিয়ারি দিলেও, প্রশংসা করেছেন দলের অধিনায়ক বেন স্টোকসের। তাঁর মতে, ‘স্টোকস অসাধারণ একজন ক্রিকেটার। ওর ওপর অনেক দায়িত্ব রয়েছে। আশাকরি স্টোকস সেই দায়িত্ব যত্ন সহকারে পালন করতে সক্ষম হবেন (Nasser Hussain)।’






