আন্তর্জাতিক

Iran-India: ভারতীয়দের ফেরাতে ইরানের ‘বিশেষ করিডর’, চালু ‘অপারেশন সিন্ধু’

শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ করিডর খুলে দিল তারা। ভারতের তরফে ইতিমধ্যেই চালু হয়েছে ‘অপারেশন সিন্ধু’। 

Truth of Bengal: পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিসাইল ও ড্রোন হামলার কারণে ইরান বন্ধ করে দিয়েছে তাদের আকাশসীমা। ফলে বিপাকে পড়েন সে দেশে থাকা বহু ভারতীয় নাগরিক। তবে এই সঙ্কটের সময় বড় সিদ্ধান্ত নিল ইরান সরকার। শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ করিডর খুলে দিল তারা। ভারতের তরফে ইতিমধ্যেই চালু হয়েছে ‘অপারেশন সিন্ধু’।  যার মাধ্যমে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। জানা গেছে, শুক্রবার রাত ১১টা নাগাদ প্রথম উদ্ধারকারী বিমান ভারতে নামতে পারে। শনিবার সকালে ও সন্ধ্যায় আরও দুটি বিমান আসার কথা রয়েছে (Iran-India)।

আরও পড়ুন: Kolkata High Court: আদালতের রায়ে ভেঙেছে মন, কি বললেন চাকরিহারা শিক্ষা কর্মীরা?

ইরানে বর্তমানে চার হাজারেরও বেশি ভারতীয় থাকেন, যাঁদের মধ্যে প্রায় অর্ধেকই পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতির জেরে তাঁদের অনেকেই অসহায় অবস্থায় পড়েছিলেন। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, উত্তর ইরান থেকে ইতিমধ্যেই ১১০ জন ভারতীয় পড়ুয়াকে সুরক্ষিতভাবে সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে আনা হয়েছে এবং সেখান থেকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, ইরানের বিদেশমন্ত্রক ভারতের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। ভারতের স্বার্থে ইরান যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তারই পরিচয় বহন করে। ভারতের তরফে জানানো হয়েছে, পরবর্তী কয়েক দিনে আরও প্রায় ১০০০ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হবে (Iran-India)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ ভারতীয় পরিবারগুলির মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তবে এখনো যারা ইরানে যারা রয়ে গিয়েছেন, তাদের দ্রুত দেশে ফেরাতে কাজ করে চলেছে ভারত সরকার। বলা বাহুল্য, ইরান-ইজরায়েল সংঘর্ষে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইরানের রাজধানী তেহরান-সহ ইসলামিক দেশটির নানা প্রান্তে ভয়ংকর হামলা চালাচ্ছে ইহুদি সেনা। রাতভর দফায় দফায় আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। যার পালটা দিতে ইজরায়েলে ফতেহ হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইরানি সেনা। তবে এই পরিস্থিতিতে যেন কোনও ভারতীয়কে বিপদে পড়তে না হয়, তার জন্য চেষ্টা করছে ভারত। এই আবহে এবার ভারতীয়দের ফেরানোর জন্য আকাশপথ খুলে দিল ইরান। আর তাতেই দেশে ফিরছেন একের পর এক ভারতীয় নাগরিক (Iran-India)।

Related Articles