India Squad: কাফা কাপের জন্য বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা করলেন খালিদ
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল খালিদের স্কোয়াডে শিবিরে থাকা একমাত্র বাঙালি ফুটবলার রহিম আলির জায়গা হল না।
Truth of Bengal: আসন্ন কাফা কাপের জন্য ভারতীয় দল বেছে নিলেন ভারতীয় দলের নবনিযুক্ত হেডস্যার খালিদ জামিল। এই টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৮ অগাস্ট তাজিকিস্তানের বিপক্ষে। ২৩ সদস্যের ভারতীয় দলে আবার ফিরে এলেন সিনিয়র গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল খালিদের স্কোয়াডে শিবিরে থাকা একমাত্র বাঙালি ফুটবলার রহিম আলির জায়গা হল না। এর থেকেই বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবলে এককালে আধিপত্য বিস্তার করা বাঙালি ফুটবলারদের গুরুত্ব ক্রমশ কমছে (India Squad)।
আরও পড়ুনঃ Dankuni Flooding: জাতীয় সড়কের কারণে অবরুদ্ধ নয়ানজুলি, নিকাশি ব্যবস্থা! জলমগ্ন ডানকুনি
প্রসঙ্গত, মোহনবাগান সুপার জায়ান্ট আগেই জানিয়ে দিয়েছিল আসন্ন কাফা কাপের জন্য কোনও ফুটবলার ছাড়বে না, তবে ইস্টবেঙ্গল তাঁদের তিন ফুটবলার নাওরেম মহেশ সিং, আনোয়ার আলি ও জিকসনকে শিবিরের জন্য ছেড়েছিল। এবং তাঁরা তিনজনই ২৩ জনের দলে স্থান পেয়েছেন (India Squad)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এক নজরে দেখে নেওয়া যাক খালিদের ঘোষিত ভারতীয় দল
গোল-গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ঋত্বিক তেওয়ারি
ডিফেন্ডার-রাহুল ভেকে, নাওরেম মহেশ সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্ঘান, চিঙ্গালসানা সিং, ভালপুইয়া, মহম্মদ উভিস
মিডফিল্ডার-নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক
ফরোয়ার্ড-ইরফান এডওয়ার্ড, মনবীর সিং (জুনিয়র), জিথিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং (India Squad)।






