খেলা

নিজের ইচ্ছেমতো র‍্যাঙ্ক করতে পারে, হেসনকে পাল্টা দুষ্কাতের

উল্লেখ্য, রবিবার ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি খেলা হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Truth Of Bengal: চলতি এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে তার আগে পাক হেড কোচ মাইক হেসন দাবি করেছিলেন যে বর্তমানে বিশ্বের সেরা স্পিনার মহাম্মদ নওয়াজ। এবার এই মন্তব্য প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুষ্কাতে। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন যে সকলেরই অধিকার আছে নিজেদের খেলোয়াড়দের ইচ্ছেমতো র‍্যাঙ্ক করার।

আরও পড়ুনঃ বিজেপি শাসিত রাজ্যে চাকরির আকাল, ভরসা বাংলা

দুষ্কাতে বলেন, “টুর্নামেন্টের স্পিনাররা এক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যদিও আমাদের আশা অনুযায়ী টার্ন দিচ্ছে না উইকেট। তবুও স্পিন এখন ভীষণ কার্যকর ২০ ওভারের ক্রিকেটে।” এরপরই দলের স্পিনারদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, “বরুণ, অক্ষর ও কুলদীপের উপর আমাদের ভরসা আছে। প্রত্যেকেই নিজেদের খেলোয়াড়দের যেভাবে ইচ্ছা র‍্যাঙ্ক করতে পারেন।” প্রসঙ্গত, হেসন বলেছিলেন, “৫ জন কোয়ালিটি স্পিনার আছে আমাদের দলে। তবে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার মহাম্মদ নওয়াজ। গত ৬ মাস ধরে তিনি পারফর্ম করে যাচ্ছেন এমনভাবেই।”(Asia Cup)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, রবিবার ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি খেলা হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদিও একশ্রেণীর মানুষ চাননি যে ম্যাচটি হোক। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও করা হয়েছে। তবে তা খারিজ করে দেওয়া হয়। যদিও কি কারনে ম্যাচটি খেলা উচিত, তা পরে জানিয়ে দেওয়া হয়েছিল। এবার দেখার বিষয় যে আজকের ম্যাচ যায় কার ঝুলিতে।(Asia Cup)

Related Articles