খেলা

বিশ্বকাপ জয়ের পর কেন বল পকেটে ঢুকিয়েছিলেন, তা নমোকে জানালেন হরমনপ্রীত

বেশ খানিকক্ষণ প্রধামন্ত্রীর সঙ্গে নানা গল্পেও মেতে উঠেছিলেন হরমনপ্রীতরা।

Truth Of Bengal: সদ্য ঘরের মাঠে আয়োজিত একদিনের বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জয় করেছে উইমেন ব্লুজরা। সেই ট্রফি জয়ের পর গত বুধবার প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। বেশ খানিকক্ষণ প্রধামন্ত্রীর সঙ্গে নানা গল্পেও মেতে উঠেছিলেন হরমনপ্রীতরা। সেই গল্পের মাঝেই বিশ্বকাপে ফাইনাল ম্যাচের শেষ ক্যাচ তালুবন্দি করে জয় নিশ্চিত করার পর কেন ফাইনাল ম্যাচের বল নিজের পকেটে রেখেছিলেন তাই নমোর কাছে জানালেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌউর।

এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেডর অধিনায়ক জানান, ‘স্যার আসলে এই পরিকল্পনাটা আমার ছিল না। এটা স্বয়ং ঈশ্বরের পরিকল্পনা। এবং ম্যাচ শেষে ওই বলটা নিজের পকেটে ঢোকানোর পরিকল্পনাটা আগে থেকেও করা ছিল না। ওটা আচমকাই সিদ্ধান্ত নেওয়া হয়। আমার নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাস ছিল যে আমি জানতাম শেষ ক্যাচটা আমার কাছেই আসবে। এসেছেও তাই। যার জন্য তিন বছর ধরে কঠোর পরিশ্রম করে অবশেষে তাকে পেয়েছি, তখন কি আর ছাড়া যায়। তাই ক্যাচ ধরেই আমি আমার পকেটে ওই বলটা ঢুকিয়ে নিই।’

Related Articles