খেলা

MI: বিশ্ব ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সের দাপট, এমআই নিউ ইয়র্ক জিতল দ্বিতীয় এমএলসি ট্রফি

ডালাসে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ৫ রানে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে ইতিহাস গড়ল নিউ ইয়র্ক ফ্র্যাঞ্চাইজি।

Truth of Bengal: মুম্বই মুকুটে যুক্ত হল আরও এক উজ্জ্বল পালক। মাত্র তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বার মেজর লিগ ক্রিকেট-এর ট্রফি জিতে নিল নীতা আম্বানির মালিকানাধীন এমআই নিউ ইয়র্ক। ডালাসে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ৫ রানে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে ইতিহাস গড়ল নিউ ইয়র্ক ফ্র্যাঞ্চাইজি। ওয়াশিংটন ফ্রিডম টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে এমআই নিউ ইয়র্ক ৭ উইকেটে তোলে ১৮০ রান। দারুণ সূচনা করেন ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও কুইন্টন ডি’কক। উদ্বোধনী জুটিতেই ওঠে ৭২ রান। প্যাটেল ২৮ রানে আউট হলেও ডি’কক খেলেন ম্যাচজয়ী ইনিংস—৪৬ বলে ৭৭ রান, ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। (MI)

[আরও পড়ুনঃ Kashmir Martyrsday: কাশ্মীর শহিদ দিবস ঘিরে উত্তেজনা, গৃহবন্দি ওমর আবদুল্লাহ!]

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ওয়াশিংটন। প্রথম বলেই মিচেল ওয়েন আউট হন ট্রেন্ট বোল্টের বলে। একই ওভারে শূন্য রানে ফেরেন আন্দ্রিস গুস। স্কোর তখন ০/২। এরপর রাচীন রবীন্দ্র (৭০ রান) ও জ্যাক এডওয়ার্ডস (৩৩ রান) ৮৪ রানের জুটি গড়েন। তবে এরপরও চাপ কাটেনি। রাচীন আউট হওয়ার পর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল, কিন্তু তিনি ১৬ বলে মাত্র ১৫ রান করে হতাশ করেন। শেষ ওভারে যখন জয়ের জন্য দরকার ১০ রান, তখন গ্লেন ফিলিপস চেষ্টা চালালেও ৩৪ বলে অপরাজিত ৪৮ রান করেও দলকে জেতাতে পারেননি। (MI)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

রুশিল উগারকার ও ট্রেন্ট বোল্ট দু’জনেই ২টি করে উইকেট নেন এবং ৪ ওভারে ৩২ রান খরচ করেন। তাঁদের নিয়ন্ত্রিত বোলিং-ই শেষমেশ ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ফাইনাল জয়ের পর আবেগঘন বার্তায় এমআই নিউ ইয়র্কের মালকিন নীতা আম্বানি বলেন,  ‘ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের জন্য এটা গর্বের মুহূর্ত। এই জয় আবেগ, বিশ্বাস এবং দলগত পারফরম্যান্সের ফল। আমরা এ বছর ভারতে উইমেন প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকায় এসএ ২০ এবং এখন আমেরিকায় এমএলসি জিতেছি। খেলোয়াড়, কোচ, সমর্থক এবং আমাদের বিশ্বজুড়ে এমআই পরিবারের সকলকে অভিনন্দন।’ (MI)

বিশ্বজুড়ে মুম্বই ইন্ডিয়ান্সের দলগুলোর আধিপত্য । মোট ৫টি দেশে পাঁচটি দল রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। এখনও পর্যন্ত তাদের ঝুলিতে রয়েছে- ৫টি আইপিএল ট্রফি, ২টি উইমেন প্রিমিয়ার লিগ শিরোপা, ২টি মেজর লিগ ক্রিকেট শিরোপা,  ২টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা, আইএলটি ২০– এমআই এমিরেটস, এসএ ২০– এমআই কেপ টাউন ২০২৫। একথায় বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগে এমন ধারাবাহিক আধিপত্য প্রতিষ্ঠা করে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। (MI)

Related Articles