Truth Of Bengal: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল(Gill century)। প্রায় সকলের মনেই, ইংল্যান্ডের মাটিতে তিনি কেমন পারফর্ম করবেন, তা নিয়ে একটা সংশয় ছিল। তবে যে মানের ক্রিকেট তিনি খেলে চলেছেন, তারপর চারিদিক থেকে আসছে প্রশংসা। বিশেষ করে বার্মিংহাম টেস্টের ইনিংস ছিল এক অন্য মাত্রার। ৮ থেকে ৮০ সকলেই মুগ্ধ হয়েছেন। গিলের এই অসাধারণ ইনিংসের পর বহু প্রাক্তন তারকা নিজেদের মতামত জানিয়েছেন। সকলেই দাবি করেছেন যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবেন তিনি। স্বয়ং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, যিনি সিরিজের আগে গিলের ব্যাটিং গড় নিয়ে মজা করেছিলেন, তিনিও গিলের প্রশংসায় পঞ্চমুখ। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেছেন যে সিরিজ শেষে গিলের ব্যাটিং অ্যাভারেজ বিশাল বেড়ে যাবে।
[আরও পড়ুন: Bihar elections: বিহার ভোটের আগে মহিলাদের স্বাস্থ্য-পেনশন নিয়ে প্রতিশ্রুতির লড়াই]
এবার শুভমান গিলের এই ইনিংস নিয়ে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “দুর্দান্ত ব্যাটিং করেছে গিল। কোন ত্রুটি খুঁজে পাওয়া যায়নি ওর ব্যাটিংয়ের মধ্যে(Gill century)। ইংল্যান্ডের মাটিতে ওর এই ইনিংসটা আমার দেখা সেরা ইনিংস এখনো পর্যন্ত। ও বেশ উন্নতি করেছে গত কয়েক মাসে। আমার মনে হয় ওর জন্য ঠিক ছিল না ওপেনিংয়ের জায়গাটা। ভারতের কাছে একটা বড় সুযোগ আছে এই টেস্ট ম্যাচ জেতার।”
FB link: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, বার্মিংহাম টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় ইংল্যান্ডের তরফ থেকে। প্রথমে ব্যাট করে রীতিমতো পাহাড়ের সমান স্কোর তোলে ভারত। ৫৮৭ রানে অলআউট হয় তারা(Gill century)। সর্বোচ্চ ২৬৯ রানের ইনিংস খেলেন গিল। এছাড়া রবীন্দ্র জাদেজা করেন ৮৯ এবং দলের তরুণ ওপেনার যশস্বী জয়েসওয়াল করেন ৮৭। এবার দেখার বিষয় এত বড় রান করা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ ভারত নিজের পকেটে তুলতে পারে কিনা। কি হবে ম্যাচের ফলাফল? তা বলবে সময়।






