দেশ

Controversy at Lords:লর্ডসে টেস্টের উত্তেজনার মাঝে এ কী কাণ্ড! ভারতীয় সমর্থকদের ভিডিও ভাইরাল

ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছে এক্স (পূর্বতন টুইটার)-এ। তবে এটি সাম্প্রতিক কি না, তা এখনও পরিষ্কার নয়।

Truth of Bengal: লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলাকালীন অদ্ভুত এক ঘটনা ঘিরে শোরগোল পড়েছে। ম্যাচের উত্তেজনার মধ্যেই এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দু’জন ভারতীয় পুরুষ সমর্থক গ্যালারিতে দাঁড়িয়ে তাঁদের মোবাইল ফোনে ‘এস্কর্ট’ সার্ভিস খুঁজছেন। ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছে এক্স (পূর্বতন টুইটার)-এ। তবে এটি সাম্প্রতিক কি না, তা এখনও পরিষ্কার নয়। ফলে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি (Controversy at Lords)।

আরও পড়ুন: Horoscope: কোন রাশির ভাগ্যে আজ খুশির খবর? দেখে নিন আপনার রাশিফল

এই বিতর্কের মাঝেই মাঠে ছিল জমজমাট লড়াই। ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচে শেষ দিনের শেষ ঘণ্টা পর্যন্ত টানটান উত্তেজনা চলেছে। জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৯৩ রান। কিন্তু এক পর্যায়ে ভারতের স্কোর দাঁড়ায় ১১২ রানে ৮ উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন রাভিন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। সাহসী এবং বিচক্ষণ ব্যাটিংয়ের মাধ্যমে তাঁরা দলকে লক্ষ্যপানে টেনে নিয়ে যেতে থাকেন। তবে শেষপর্যন্ত জয় অধরাই থেকে যায় ভারতের কাছে। স্বাগতিক ইংল্যান্ডই ম্যাচে জয় ছিনিয়ে নেয় (Controversy at Lords)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এমন আচরণ কতটা শালীন, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে এই বিষয়ে লর্ডস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles