রাজ্যের খবর

Auto Regulation: অটো-টোটোর দৌরাত্ম্যে লাগাম, গাইডলাইন তৈরি করবে প্রশাসন

Bus strike in Hooghly called off after meeting with administration. Guidelines to be issued to regulate auto-toto chaos and ensure smoother transport.

Truth Of Bengal: অবশেষে হুগলি জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর কাটল জট (Auto Regulation)। প্রশাসনিক আশ্বাসে জেলা জুড়ে বাস ধর্মঘট প্রত্যাহার করলো বাস মালিক সংগঠনগুলো। বাস সংগঠনগুলো অভিযোগ করে, অটো-টোটো রাস্তা দখল করে থাকছে। ব্যস্ত রাস্তায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে। ছোট গাড়ির বেয়াদপি কমাতে ধর্মঘটকেই হাতিয়ার করেন বাস মালিকরা। ১৬জুন থেকে লাগাতার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

[আরও পড়ুন: Football Squad: তাজিকিস্তান সফরের জন্য অনুর্ধ্ব ২৩ ভারতীয় দল ঘোষণা]

হুগলি জেলার অধিকাংশ রুটের বাস মালিকরা চাক্কা জ্যামের পথে যাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়ে। সোমবার, সপ্তাহের প্রথম দিনেই রাস্তায় নামেনি বাস (Auto Regulation)। শ্রীরামপুর বাদে প্রায় সব রুটেই বাস চলাচল থাকে। এই অবস্থায় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দেন, যাত্রীদের স্বার্থে সুষ্ঠু সমাধানসূত্র বের করার ওপর জোর দিচ্ছে প্রশাসন। ধর্মঘট করে কোনো লাভ হবে না।সকলকেই রাস্তায় চলতে হবে। যাত্রীদের বাসে যেত হবে, টোটোয় যাওয়া যাবে না একথা বলতে পারিনা।তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়মে বাঁধা হবে।

FB POST: https://www.facebook.com/share/p/1LavaZttSE/

তারকেশ্বর থেকে আরামবাগ রুটে চলে অসংখ্য বাস। সেইসব বাস যদি অর্নিদিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে বাসযাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে (Auto Regulation)। তারকেশ্বর-আরামবাগ ট্রেন লাইন চালু হলেও বাসের ওপর নির্ভর করতে হয় এখানকার যাত্রীদের। হুগলি তো বটেই, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরেও এই রুট দিয়ে চলাচল করে বাস। আচমকা ধর্মঘট ডাকার ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়। এরমাঝে প্রশাসনিক হস্তক্ষেপে আশ্বস্ত করায় আপাতত বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে বলে বাস সংগঠনগুলো জানিয়েছে। যাত্রীদের স্বার্থে সুষ্ঠু সমাধানসূত্র বের করার ওপর জোর দিচ্ছে প্রশাসন (Auto Regulation)।

Related Articles