খেলা

কলকাতা লিগ জয় ইস্টবেঙ্গলকে আগামী দিনে ভাল খেলতে প্রেরণা জোগাবে: সৌভিক

ঘরোয়া লিগে এবারও নজরকাড়া পারফরম্যান্স করেছে বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল।

Truth Of Bengal: ঘরোয়া লিগে এবারও নজরকাড়া পারফরম্যান্স করেছে বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল। এই পারফরম্যান্স চলতি মরসুমের বাকি টুর্নামেন্টগুলিতে ভাল খেলতে প্রেরণা যোগাবে বলেই বুধবার এক অনুষ্ঠানে এসে জানালেন লাল-হলুদের মিডফিল্ডের অন্যতম সেনানি সৌভিক চক্রবর্তী।

বুধবার সেই অনুষ্ঠান শেষে সৌভিকের কাছে জানতে চাওয়া হয়, সদ্য কলকাতা লিগের খেতাব জয় করছে মশাল ব্রিগেড। এই সাফল্য আগামীদিনে পরবর্তী টুর্নামেন্টগুলিতে ইস্টবেঙ্গলকে কি বাড়তি মোটিভেশন করবে? এর উত্তরে সৌভিক বলেন, ‘অবশ্যই এটা আমাদের সিনিয়র দলকেও উৎসাহ যোগাবে। সামনেই আমাদের সুপার কাছে, তার আগে আইএফএ শিল্ডও আছে। এবং তারপর আইএসএল। এইসব টুর্নামেন্টে আমাদের দলকে ভাল খেলতে সাহায্য করবে এই কলকাতা লিগের খেতাব জয়। এবং আমাদের জুনিয়ার ফুটবলারও যে কতটা তৈরি কলকাতা লিগের পারফরম্যান্স তা প্রমাণ করে দিল।’

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। এই উৎসবের দিনগুলিতে কি বিশেষ পরিকল্পনা রয়েছে? এর উত্তরে বাঙালি মিডফিল্ডারটি বলেন, ‘আসলে উৎসব থাকলে কি হবে, আমাদের অনুশীলনে কোনও ছুটি সম্ভবত থাকবে না। তবে যদি ছুটি পাই, তাহলে অবশ্যই পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ করে অষ্ঠমীর দিন অঞ্জলী দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানিনা শেষ পর্যন্ত কি হবে।’

পুজোর পরই শুরু হওয়ার কথা রয়েছে সুপার কাপ, তারপর আইএসএল। এবার লাল-হলুদ ব্রিগেড কতটা তৈরি এই দুই হাইভোল্টেজ টুর্নামেন্টের জন্য? তাঁর উত্তরে সৌভিক বলেন, ‘আমরা এবারের টুর্নামেন্টগুলির জন্য নিজেদের অনেকদিন থেকেই তৈরি করছি। মোট কথা কথা আমরা এইসব টুর্নামেন্টগুলির জন্য তৈরি আছি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বাকি টুর্নামেন্টগুলি খেলা। কেননা যত বেশি ম্যাচ খেলব, ততই উপকার হবে আমাদের।’

Related Articles