অফবিট

5 Proposal Mistakes: পুজোর আগেই প্রেম? মনের মানুষকে প্রপোজ করার আগে যে ৫টি ভুল এড়িয়ে চলবেন!

কিন্তু মনের কথা খুলে বলার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

Truth of Bengal: পুজোর মুখে ভালোবাসার নতুন অধ্যায় শুরু করতে চান? মনের মানুষকে কাছে পেতে চান? কিন্তু মনের কথা খুলে বলার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। আপনার পছন্দের মানুষটিকে প্রোপোজ করার আগে এই ৫টি ভুল যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন (5 Proposal Mistakes)।

১. না বললে জোর করবেন না ভালোবাসার প্রস্তাব মানেই যে তিনি রাজি হবেন, এমন কোনো কথা নেই। যদি তিনি রাজি না হন, তবে তার সিদ্ধান্তকে সম্মান করুন। জোর করে তাকে বিরক্ত করবেন না। মনে রাখবেন, সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দু’জনেরই তাতে মন সায় থাকে।

আরও পড়ুনঃ কলকাতা লিগ জয় ইস্টবেঙ্গলকে আগামী দিনে ভাল খেলতে প্রেরণা জোগাবে: সৌভিক

২. সম্পর্ক মানেই সব সমস্যার সমাধান নয় যদি তিনি আপনার প্রস্তাবে রাজি হন, তার মানে এই নয় যে আপনার জীবনের সব সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যাবে। আপনার সমস্যা আপনাকে নিজেই সমাধান করতে হবে। তিনি শুধু আপনার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকবেন, এটাই তার ভূমিকা (5 Proposal Mistakes)।

৩. কাউকে নিজের সম্পত্তি ভাববেন না কেউ আপনার প্রস্তাবে সাড়া দিয়েছেন মানেই তিনি আপনার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাননি। তার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন না। তাকে অযথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। এতে সম্পর্কে তিক্ততা আসবে এবং তা নষ্ট হয়ে যাবে।

৪. একাকিত্বের ভয়ে সম্পর্কে জড়িয়ে থাকবেন না ভালোলাগা আর ভালোবাসা এক জিনিস নয়। যদি প্রস্তাবে রাজি হওয়ার পর দেখেন তার সঙ্গে আপনার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাহলে সম্পর্ক থেকে সরে আসুন। একাকিত্বের ভয়ে জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাবেন না। তিক্ততা বাড়ানোর বদলে দু’জনে কথা বলে সম্পর্ক থেকে বেরিয়ে আসা ভালো।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

৫. নিজেকে বদলাতে যাবেন না প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতা। সম্পর্কের শুরুতেই এই বিষয়গুলো নিয়ে দু’জনে আলোচনা করে নিন। কারও জন্য জোর করে নিজেকে বদলাতে যাবেন না। নিজের স্বকীয়তা ধরে রাখুন, তবে বোঝাপড়ার যেন কোনো কমতি না থাকে।

মনে রাখবেন, একটি সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নিন (5 Proposal Mistakes)।

Related Articles