স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবার এফসির, দ্বিতীয়বার ডুরান্ড নর্থ-ইস্ট ইউনাইটেডের
শেষ পর্যন্ত ৬-১ গোলে জয় পেয়ে সেই লক্ষ্য পূরণ করল নর্থ-ইস্ট ইউনাইটেড।
Truth Of Bengal: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি ও নর্থ-ইস্ট ইউনাইটেড (Durand Cup)। টুর্নামেন্টের প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ডায়মন্ড হারবার, অন্যদিকে নর্থ-ইস্টের লক্ষ্য ছিল টানা দ্বিতীয়বার ট্রফি জেতা। শেষ পর্যন্ত ৬-১ গোলে ডুরান্ডে জয় ইস্ট ইউনাইটেডের।
[আরও পড়ুন: Community Program: নদিয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে প্রায় ১৭ হাজার প্রস্তাব জমা পরল]
ম্যাচের শুরুতে ডায়মন্ড হারবার আক্রমণাত্মকভাবে খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধে নর্থ-ইস্ট এগিয়ে যায় আশির আখতারের গোল এবং পার্থিব গোগোঁইয়ের শটে (Durand Cup)। বিরতির পর আরও আক্রমণাত্মক খেলে গোল করে থই সিং, জাইরো, আন্দ্রে ও আলাদিন আজারে। ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মাচেন।
[আরও পড়ুন: Village Road: মালদায় জমি কিনে রাস্তা তৈরি করে নজির গড়ল গ্রামবাসী]
কোচ কিবু ভিকুনার অধীনে প্রথমবারের মতো ডুরান্ড খেলেও ফাইনালে পৌঁছেছিল ডায়মন্ড হারবার এফসি। তবে ফাইনালে নর্থ-ইস্টের শক্তি ও অভিজ্ঞতার কাছে তারা পিছিয়ে পড়ে। এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো ডুরান্ড কাপ জিতে নিল জুয়ান পেদ্রো বেনালির নর্থ-ইস্ট ইউনাইটেড।






