India vs Pakistan U19 Match: নেহালের ক্যাচ বাতিল নিয়ে যুব বিশ্বকাপে ভারত-পাক ‘লড়াই’ ঘিরে বিতর্ক
কিন্তু এই ম্যাচে ভারতের হারাটা যতবড় ইস্যু হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তার থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নমনধীরের ক্যাচ তালুবন্দি করার বিষয়টি।
Truth of Bengal: রাইজিং এশিয়া কাপ টুর্নামেন্টের আগে চলতি মরসুমে যতবার ভারত-পাক পরস্পরের মুখোমুখি হয়েছিল, ততবারই টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হতে হয় পাক বাহিনী। এশিয়া কাপের আসরে সিনিয়র পুরষদের কাছে তিনবার, এবং সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপেও সেই হারের ধারা বজায় ছিল। কিন্তু যুবদের ক্রিকেট ম্যাচে চাকা ঘুরল পাক বাহিনীর। ভারতকে তারা পরাজিত করল ৮ উইকেটের বিনিময়ে। কিন্তু এই ম্যাচে ভারতের হারাটা যতবড় ইস্যু হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তার থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নমনধীরের ক্যাচ তালুবন্দি করার বিষয়টি।
ঘটনার সূত্রপাত পাক ইনিংসের দশম ওভারে। সূযশ শর্মার বলে স্টেপ আউট করে ওভার বাউন্ডারি হাঁকানোর জন্য লম্বা শট খেলেন পাকিস্তান ব্যাটার মাজ সাদাকত। তাঁর নেওয়া ওই শট বাউন্ডারি লাইনে তালুবন্দি করেন নমনধীর। কিন্তু বিষয়টি হল, ক্যাচটি ধরার সময় তিনি শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে বলটি ছুঁড়ে লাইনের ভিতর দাঁড়িয়ে থাকা অপর ফিল্ডার ওয়াধেরার দিকে। তিনি সেই বল তালুবন্দি করেন নেহাল।
আউট ভেবে ক্রিজে বেড়িয়ে এরপর সাজঘরের দিকে রওনা হলেও সাদাকতকে ফের আউট না দিয়ে ক্রিজে ফিরে যেতে বলেন তৃতীয় আম্পায়ার। এরপরই তাঁর এই সিদ্ধান্তে হকচকিয়ে যান টিম ইন্ডিয়ার খেলোয়াড় থেকে শুরু সাপোর্ট স্টাফরা পর্যন্ত। পরিস্থিতি ক্রমশ উত্তপ্তও হতে শুরু করে। এদিকে আম্পায়াররাও তাঁদের সাধ্যমত বোঝানোর চেষ্টা করেন ভারতীয় খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্টস্টাফদেরকেও। অবশ্য এই ঘটনার জল বেশিদূর গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ আবার শুরু হলেও আম্পায়ারদের এমন সিদ্ধান্তে ভারতীয় দল যে খুশি হতে পারেনি তা তারা হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন।
এই বিষয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এতদিন এই ধরনের ক্যাচ ধরার ক্ষেত্রে যে নিয়ম চালু ছিল, চলতি বছর সেই নিয়মের বাতিল করেছে এমসিসি। আগে নিয়ম ছিল এই ধরনের ক্যাচ তালুবন্দি করার ক্ষেত্রে ফিল্ডার নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে তা ছুঁড়ে দিতেন মাঠের ভিতরে থাকা ফিল্ডারদের উদ্দেশে। এবং ওই ক্রিকেটার সেটি তালুবন্দি করতেন। তখন দেখা হত প্রথম ফিল্ডারটি কতবার কতক্ষণ থাকলেন সেটা দেখা হত না, কিন্তু এখন সেটা দেখা হয়। এবং এখন ওই নিয়মের বদল ঘটিয়ে উল্লেখ করা হয়েছে, প্রথম ফিল্ডার যদি শূন্যে অবস্থান করেন, তাহলে মনে করা হবে তিনি মাঠের বাইরে রয়েছেন। তখন তিনি অন্য ফিল্ডারদের দিকে সেই বল ছুঁড়ে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত তা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁকে মাঠের ভিতরেই থাকতে হবে। যদি তা না হয়, তাহলে মনে করা হবে, তিনি ফের বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়েছেন। অর্থ্যাৎ ব্যাটার আর আউট হবেন না। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।






