দেশ

Karnataka: টাকা লেনদেনের অজুহাতে ডেকে নিয়ে পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ! গ্রেফতার ৪

এফআইআর অনুযায়ী, লাক্ষ্মণ এবং তার তিন বন্ধুরা মহিলাকে ‘জুস’ বলে একটি পানীয় দেয়, যাতে মাদক মেশানো ছিল ।

Truth of Bengal: কর্ণাটকে ভয়াবহ গণধর্ষণের শিকার হলেন ৩৯ বছরের এক মহিলা। কপ্পল জেলার কুস্তাগি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও সোমবার তা প্রকাশ্যে আসে।পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিতা পেশায় হোমগার্ড। তিনি হোসপেটে থেকে কুস্তাগিতে গিয়েছিলেন পরিচিতদের থেকে কিছু টাকা আদায় করতে। স্বামীকে তিনি জানিয়েছিলেন যে তিনি ডিউটিতে যাচ্ছেন। তার অভিযোগ, লাক্ষ্মণ নামে এক ব্যক্তি কে তিনি ছ’মাস ধরে চিনতেন তাই তাকে ৫,০০০ টাকা ধার দিয়েছিলেন। একদিন  লাক্ষ্মণ  আচমকাই ফোন করে জানায় যে সে টাকা ফেরত দেবে। এই অছিলায় কুস্তাগিতে তাকে ডেকে নিয়ে যায় লাক্ষ্মণ । আর সেখানেই ঘটে গণধর্ষণের ঘটনা।

এফআইআর অনুযায়ী, লাক্ষ্মণ এবং তার তিন বন্ধুরা মহিলাকে ‘জুস’ বলে একটি পানীয় দেয়, যাতে মাদক মেশানো ছিল । এরপর  তাঁকে  মোটরসাইকেলে করে ম্যাড্ডুরু সীমান্তের একটি ফাঁকা মাঠের মধ্যে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়।অভিযোগ, সেখানেই চারজন মিলে সন্ধে ৫টা থেকে ৫টা ৪৫-এর মধ্যে তাকে বহুবার ধর্ষণ করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কপ্পল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অভিযোগ দায়েরের পর ইয়ালবুর্গা থানায় ভারতীয় দণ্ডবিধির নতুন বিধান— ভারতীয় ন্যায় সংহিতা-এর ৭০ নম্বর ধারায় (গণধর্ষণ) মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে চার অভিযুক্তকেই গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই কপ্পল জেলার ডিএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে।

Related Articles