খেলা

বিশ্ব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে দুরন্ত কামব্যাক চানুর, জয় করলেন রুপো

তিন বছর পর আবার সেই রুপো জয় করেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

Truth Of Bengal: মাঝে, ব্যবধান ছিল তিন বছরের। ২০২২ সালের পর আবার ২০২৫ সালের বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশিপের আসরে অংশগ্রহণ করেই ফের পদক জয় করলেন ভারতীয় মহিলা ভারত্তোলক মীরাবাই চানু। (Mirabai Chanu) নরওয়েতে আয়োজিত এই প্রতিযোগিতার ৪৮কেজি বিভাগে অংশগ্রহণ করে বাজিমাত করলেন তিনি। চানু মোট ওজন তোলেন ১৯৯ (৮৪ + ১১৫) কেজি। এই বিভাগে সোনা জয় করেন রাই সঙ গুম। এবং ব্রোঞ্জ জয় করেন থাইল্যান্ডের সুখচারওয়েন।

প্রসঙ্গত, চানু (Mirabai Chanu) এই প্রতিযোগিতায় প্রথম সোনা জয় করেছিলেন ২০১৭ সালে। তারপর ২০২২ সালে রুপো জয় করেছিলেন চানু। তিন বছর পর আবার সেই রুপো জয় করেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। চানু ভারতীয় মহিলা ভারত্তোলক হিসেবে প্যারিস অলিম্পিকের আসরেও অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেখানে তিনি চুতর্থ স্থান করেন। তবে টোকিও অলিম্পিকে ১১৫ কেজি ওজন তুললেও রুপো জয় করতে সমর্থ্য হয়েছিলেন চানু।

এদিকে ছাত্রীর এই সাফল্য সম্বন্ধে বলতে গিয়ে চানুর প্রধান কোচ বিজয় শর্মা বলেন, ‘এই প্রতিযোগিতায় চানুর প্রধান লক্ষ্য ছিল ২০০ কেজি ওজনের লক্ষ্যমাত্রা। কিন্তু সেটা সম্ভব না হলেও, এবারের বিশ্ব ভারত্তোলক চ্যাম্পিয়নশিপের আসরে চানুর পারফরম্যান্স আগামী দিনে তাঁকে ভাল খেলতে প্রেরণা যোগাবে।’(Mirabai Chanu)