Century Equivalent: “শতরানের চেয়ে কম নয়” আকাশের ইনিংসের মুগ্ধ গিল
Century Equivalent – Shubman Gill praised Aakash Deep’s impressive 66-run innings at the Oval as being “no less than a century,” calling it a vital knock under pressure.
Truth Of Bengal: চলতি ওভাল টেস্টে যেভাবে দায়িত্বের সঙ্গে, কঠিন সময়ে, এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার আকাশ দীপ, তার প্রশংসা করেছেন সকলে(Century Equivalent)। শুধু প্রশংসা নয়, রীতিমতো ভুয়সী প্রশংসা করেছেন তাঁর। বলা ভালো, তিনি ৮ থেকে ৮০ সকলেরই নয়নের মনি হয়ে উঠেছেন। অনেকে এটাও দাবি করেছেন যে তাঁর ব্যাটিংকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে আগামী টেস্ট সিরিজগুলিতে অনেক লাভ আছে ভারতের।

[আরও পড়ুনঃ রাশিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণ, ইউক্রেনের হামলায় হতাহত বহু]
এবার আকাশ দীপের প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। বিসিসিআইয়ের এক ভিডিওতে তিনি নিজের অবস্থান জানান আকাশের ৬৬ রানের ইনিংস নিয়ে(Century Equivalent)। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে এই ৬৬ রান শতরানের থেকে কোন অংশে কম নয়। গিল বলেন, “আমার মনে হয় আকাশ যে ৬৬ রান করেছে, তা সেঞ্চুরি থেকে কম কিছু নয়।” এই ভিডিও দেখে বেশ খুশি হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। অধিকাংশেরই বক্তব্য, ঠিক জায়গায় ব্যাট করতে পাঠানো হয়েছিল তরুণ পেসারকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, চলতি ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন আকাশ দীপ নাইট ওয়াচম্যান হিসেবে। সেখান থেকেই তিনি ৬৬ রানের ইনিংস খেলেন, যার মধ্যে রয়েছে মোট ১২টি চার(Century Equivalent)। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে তিনি ১০৭ রানের পার্টনারশিপ করেন। বলা ভালো, তিনি অন্যান্য ব্যাটারদের কাজ সহজ করে দিয়ে যান। তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন বহু প্রাক্তন তারকা। এবার দেখার বিষয় ম্যাচ ভারত জিততে পারে কিনা।






