Temple Tragedy: উত্তরপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! মৃত ৩ শিশু সহ ১১
৩ জন শিশু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর পথদুর্ঘটনা ঘটে রবিবার সকালে। গোন্ডা জেলার ইটিয়াথোক জেলার ঘটনায় চাঞ্চল্য।
Truth Of Bengal: মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা (Temple Tragedy)। খাদে গাড়ি পড়ে গিয়ে বিপত্তি। উত্তরপ্রদেশের ভয়ঙ্কর পথদুর্ঘটনায় ছড়িয়ে পড়ল ব্যাপক চাঞ্চল্য। ৩ জন শিশু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর পথদুর্ঘটনা ঘটে রবিবার সকালে। গোন্ডা জেলার ইটিয়াথোক জেলার ঘটনায় চাঞ্চল্য।
[আরও পড়ুন: Century Equivalent: “শতরানের চেয়ে কম নয়” আকাশের ইনিংসের মুগ্ধ গিল]
এই দুর্ঘটনার পরই প্রাথমিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা (Temple Tragedy)। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকর্মী দল ও স্থানীয় প্রশাসন। গাড়িটিকে তোলা হয় জল থেকে। উদ্ধার করা হয় ১১ জনের মৃতদেহ। ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
[আরও পড়ুন: রাশিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণ, ইউক্রেনের হামলায় হতাহত বহু]
স্থানীয়রা জানান, এই দুর্ঘটনায় মৃত প্রত্যেকেই একই পরিবারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সীহাগাঁওয়ের বাসিন্দা প্রহ্লাদ গুপ্ত, পরিবার নিয়ে তিনি যাচ্ছিলেন পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। মন্দিরে যাওয়ার পথেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে যোগী আদিত্যনাথ লিখেছেন, ‘গোন্ডার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলাপ্রশাসনকে। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি।






