Najmul Hossain Shanto: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস হার, টাইগারদের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত শুধু লাল বলের ক্রিকেটেই অধিনায়কত্ব করছিলেন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে শান্ত বলেন, ‘আপনাদের উদ্দেশে আমার একটা ঘোষণা আছে।
Truth of Bengal: বাংলাদেশের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতেই তাঁর এমন সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত শুধু লাল বলের ক্রিকেটেই অধিনায়কত্ব করছিলেন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে শান্ত বলেন, ‘আপনাদের উদ্দেশে আমার একটা ঘোষণা আছে। সেই ঘোষণাটি হল আমি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি (Najmul Hossain Shanto)।’
এরপর শান্তর আরও জানান, ‘আমার এই সিদ্ধান্ত দলের জন্য আগামী দিনে ভাল হবে। দলের সঙ্গে দীর্ঘ সময় আমার সাজঘরে থাকার সুবাদে নানা ঘটনার সাক্ষি ছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে যে, তিন ফর্ম্যাটের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক, দলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই দলের কথা ভেবেই আমি এমন সিদ্ধান্ত গ্রহণ করলাম (Najmul Hossain Shanto)।’
আরও পড়ুনঃ Fertilizer Blackmarketing: আমনের আগে সারে নজরদারি, কালোবাজারি রুখতে ময়দানে কৃষি দফতর
তবে তাঁর এই সিদ্ধান্ত যে তিনি আবেগ বা অনুভূতি নিয়ে করেননি, তাও ব্যাখ্যা করেন শান্ত। এই প্রসঙ্গে শান্ত জানান, ‘দলের অধিনায়কের পদ থেকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে কেউ যেন মনে না করেন, আমি ব্যক্তিগত কোনও আক্রোশ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। যা নিয়েছি, তা ভালর জন্যই। এবং আমার এই সিদ্ধান্ত দিন কয়েক আগেই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের জানিয়েও দিয়েছি (Najmul Hossain Shanto)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রসঙ্গত, মাত্র দিন কয়েক আগে শান্তকে এক দিনের ক্রিকেট অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। টাইগারদের হয়ে মাত্র ১৪টি টেস্টে অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছিলেন শান্ত (Najmul Hossain Shanto)।






