Jasprit Bumrah: দলের স্বার্থের কথা ভেবে ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হতে চাইনি : বুমরা
Jasprit Bumrah opens up about why he opted out of leading India in the upcoming Test series
Truth Of Bengal: আর মাত্র হাতে তিনটি দিন বাকি। তারপরই শুরু হবে চলতি বছরের ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। ইতিমধ্যে এই সিরিজের জন্য রোহিত শর্মার বদলে অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়কের দৌড়ে শুভমনের সঙ্গে ছিলেন দলের অন্যতম পেসার যশপ্রীত বুমরা-ও (Jasprit Bumrah) । কিন্তু শেষ পর্যন্ত শুভমনের ভরসা রাখে বোর্ড। এবার অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার এই পেসার।
আরও পড়ুন: Golmaal 5: অপেক্ষার অবসান, আসছে ‘গোলমাল ৫’, কবে থেকে শুরু শুটিং?
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুমরা জানান, ‘রোহিত ও বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি, তখন থেকেই বোর্ড কর্তারা চেয়েছিলেন আসন্ন ইংল্যান্ড সিরিজে আমি দলের অধিনায়কের দায়িত্ব নিই । কিন্তু আইপিএল চলার মাঝে এই বিষয়ে আমার সঙ্গে বোর্ড কর্তাদের ইংল্যান্ড সিরিজ নিয়ে একপ্রস্থ কথাও হয়। তারপর আমার চিকিৎসকদের পরামর্শ নিই। কিন্তু তাঁরা যখন আমাকে বলেছিলেন যে পিঠের ব্যথার কারণে আমি এই সিরিজের সব ম্যাচ খেলতে পারব না। এবং তারপর আমি সিদ্ধান্ত নিই আসন্ন সিরিজে একটু বুদ্ধি করে খেলারও।’
এখানেই থেমে না থেকে বুমরা (Jasprit Bumrah) আরও জানান, ‘বোর্ড কর্তারা আমার দিকেই চেয়েছিলেন নেতৃত্বের জন্য। কিন্তু আমার মনে হয়েছে, আমি সব ম্যাচ খেলতে পারব না। যে কটা ম্যাচ মাঠের বাইরে থাকব, সেই ম্যাচগুলিতে অন্য জন্য অধিনায়কত্ব করবেন, আর বাকি ম্যাচগুলিতে আমি নেতৃত্ব দেব, এটা সঠিক সিদ্ধান্ত নয়। এতে দলের ওপর চাপ পড়বে। কেননা দলের পক্ষে ক্ষতিকারক। অধিনায়কত্বের থেকেও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল দলের স্বার্থ। তাই শেষ পর্যন্ত বোর্ড অন্য সিদ্ধান্ত নিয়েছে।’
প্রসঙ্গত, বুমরা গত বর্ডার-গাভাসকর ট্রফিতে একটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর আবার শেষ টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পেলেও পুরো সময়ের জন্য মাঠে থাকতে পারেননি তিনি। কারণ পিঠের ব্যথার কারণে তাঁকে বিশ্রাম নিতে হয়েছিল। এবার ইংল্যান্ড সফরের সময় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বুমরার সম্বন্ধে বলেছিলেন, ‘বুমরাকে আমরা আপাতত দলের একজন সদস্য হিসেবেই দেখতে চাই। অধিনায়কত্বের চাপ ওর মাথায় দিতে চাই না।’






