রাজ্যের খবর

Anubrata vs Kajal: বাঘ বনাম সিংহ! AI-এর মাধ্যমে বাড়ছে অনুব্রত-কাজলের দ্বন্দ্ব?

AI-generated images fuel the factional feud between TMC leaders Anubrata Mondal and Kajal Sheikh in Birbhum.

Truth of Bengal: এবার অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা! তৃণমূল কংগ্রেস যখন দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছে, ঠিক সেই সময়েই বীরভূমে ফের মাথাচাড়া দিচ্ছে পুরনো বিবাদ (Anubrata vs Kajal)। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীরা এবার পরস্পরের ‘দাদা’কে বাঘ ও সিংহ বানিয়ে তুলনা শুরু করেছেন, তাও আবার AI-র মাধ্যমে বানানো ছবির মাধ্যমে।

আরও পড়ুন: Golmaal 5: অপেক্ষার অবসান, আসছে ‘গোলমাল ৫’, কবে থেকে শুরু শুটিং?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুটি ভিন্ন গ্রাফিক। একটিতে দেখা যাচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে, অপরটিতে একটি বিশাল সিংহ আলিঙ্গন করছে কাজল শেখকে। এই ছবি ঘিরে দুই পক্ষের অনুগামীদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি যুক্তি ও প্রচার যুদ্ধ (Anubrata vs Kajal)।

অনুব্রত অনুগামীদের দাবি, “আমাদের দাদা বাঘের মতো—নেতৃত্বে অটল, সাহসী, ভয়ডরহীন।” অন্যদিকে, কাজলপন্থীরা পাল্টা বলছেন, “আমাদের দাদা সিংহ—সিংহই তো জঙ্গলের রাজা!”

এতদিন দলের পক্ষ থেকে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। বরং AI-এর হাত ধরে গোষ্ঠীকেন্দ্রিক প্রতিযোগিতা এখন আরও চাক্ষুষ এবং প্রচারমূলক রূপ নিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরণের ‘প্রতীক যুদ্ধ’ আদতে তৃণমূলের জন্য সুবিধা বয়ে আনবে না। বরং এতে বিরোধীরা সুযোগ নিতে পারে গোষ্ঠী কোন্দল তুলে ধরে।

এখন দেখার বিষয়, দলের শীর্ষ নেতৃত্ব এই ‘বাঘ বনাম সিংহ’-এর লড়াই নিয়ে কী পদক্ষেপ নেয়। প্রশ্ন উঠছে, বাঘ ও সিংহের দ্বন্দ্ব আদৌ তৃণমূলকে ২০২৬-এর নির্বাচনে এগিয়ে দেবে, নাকি বিপদ ডেকে আনবে (Anubrata vs Kajal)।

Related Articles